Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিশ্বকাপে দল বদল! ফরাসি স্ত্রীর জন্য মেসি ছেড়ে এমবাপেকে সমর্থন পাণ্ডুয়ার যুবকের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সহধর্মিনীর আপনজনদের পাশে দাঁড়াবে না, ক'জন বঙ্গসন্তানের ঘাড়ে এমন মাথা আছে! পাণ্ডুয়ার (Panduah) কুন্তল ভট্টাচার্য‌র অবস্থা‌ও খানিক তাই। আর্জেন্টিনা ও মেসিভক্ত কুন্তল তাই বাধ্য হয়ে এবারের বিশ্বকাপে ফ্রান্স (Fra

বিশ্বকাপে দল বদল! ফরাসি স্ত্রীর জন্য মেসি ছেড়ে এমবাপেকে সমর্থন পাণ্ডুয়ার যুবকের

শেষ আপডেট: 14 December 2022 13:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সহধর্মিনীর আপনজনদের পাশে দাঁড়াবে না, ক'জন বঙ্গসন্তানের ঘাড়ে এমন মাথা আছে!

পাণ্ডুয়ার (Panduah) কুন্তল ভট্টাচার্য‌র অবস্থা‌ও খানিক তাই। আর্জেন্টিনা ও মেসিভক্ত কুন্তল তাই বাধ্য হয়ে এবারের বিশ্বকাপে ফ্রান্স (France) এবং এমবাপেকে সমর্থন করছেন। কারণ? মাছে-ভাতে বাঙালি কুন্তলের স্ত্রী প্যাট্রিসিয়া আসলে ফরাসি (French wife)। প্যারিসের মেয়ে প্রেমে পড়ে বিয়ে করেছেন এই বঙ্গসন্তানকে। চলতি বছরের জুলাইতে প্রেমের টানে হঠাৎই নিজের দেশ ছেড়ে পাণ্ডুয়ায় চলে এসেছিলেন প্যাট্রিসিয়া।

বুধবার রাতে সেমিফাইনালে স্ত্রী'র দেশ ফ্রান্সের‌ই জয় চাইছেন কুন্তল। সেইসঙ্গে চান আবার কাপ উঠুক এমবাপে-গ্রিজম্যানদের হাতে। বুধবার রাত জেগে ফ্রান্স-মরক্কো ম্যাচ‌ও দেখবেন কুন্তল-প্যাট্রিসিয়া।

হুগলির আরেক ফরাসি বধূর কথা বলা যাক। সাবেক ফরাসডাঙা, মানে হালের চন্দননগরের বধূ নেলিনা মণ্ডল। বেলজিয়ামে জন্ম হলেও পড়াশোনা, বেড়ে ওঠা সব ফ্রান্সে। নিজেকে আদ্যোপান্ত ফরাসি বলে মনে করেন নেলিনা। তিনিও চান ফ্রান্স বিশ্বকাপ জিতুক। অপূর্ব বাংলা বলেন তিনি। পরেন বাংলার শাড়ি। চান নিজের দেশ ফ্রান্স টানা দুটো বিশ্বকাপ জিতুক। তবে নেলিনার দ্বিতীয় বাজি মরক্কো। 'আফ্রিকান সিংহ'-দের হাতে কাপ উঠলেও খুশি হবেন তিনি। কারণ তাতে আফ্রিকার ফুটবলে আর‌ও জোয়ার আসবে।

বাঙালির হার্টথ্রব মেসি তো দলকে ফাইনালে তুলে দিয়েছে। এখন দেখার বাংলার ফরাসি বধূদের দেশ মরোক্কোকে বুধবার রাতে হারাতে পারে কিনা!

প্রেমের টানে প্যারিস ছেড়ে পাণ্ডুয়ায়! ফরাসি কন্যাকে আপন করে নিল বাঙালি পরিবার


```