Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Pandua: শিশুর বাবাকে সপাটে চড় আশাকর্মীর, টিকা না নিয়েই ফিরতে হল একরত্তিকে

দ্য ওয়াল ব্যুরো: শিশুকে পোলিও টিকা (Vaccine) দেওয়াতে গিয়ে আশাকর্মীদের হেনস্থার শিকার পাণ্ডুয়ার (Pandua) দম্পতি। টিকা না দিয়ে ওই শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। এমনকি গোটা ঘটনার ভিডিও করতে গেলে ওই শিশ

Pandua: শিশুর বাবাকে সপাটে চড় আশাকর্মীর, টিকা না নিয়েই ফিরতে হল একরত্তিকে

শেষ আপডেট: 10 May 2022 15:12

দ্য ওয়াল ব্যুরো: শিশুকে পোলিও টিকা (Vaccine) দেওয়াতে গিয়ে আশাকর্মীদের হেনস্থার শিকার পাণ্ডুয়ার (Pandua) দম্পতি। টিকা না দিয়ে ওই শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। এমনকি গোটা ঘটনার ভিডিও করতে গেলে ওই শিশুর বাবাকে এক আশাকর্মী চড় মারেন বলে অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও 'দ্য ওয়াল' এর সত্যতা যাচাই করেনি।

গত ৬ মে হুগলি জেলার পাণ্ডুয়ার (Pandua) দ্বারবাসিনী প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৯ মাসের মেয়েকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন সুনুশ্রী অধিকারী ও অমৃত অধিকারী। ওই দম্পতির অভিযোগ, এর আগেরবার টিকা দেওয়ার সময় তাদের মেয়ের পায়ে সিরিঞ্জের সূঁচ বেশ কিছুক্ষণ আটকে ছিল। তাতে বেশ কষ্ট পেয়েছিল ওই একরত্তি। তাই এবার যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা টিকা দেওয়ার দ্বায়িত্বে থাকা আশাকর্মী অনুরূপা দাসকে বলতেই তিনি মারমুখি হয়ে ওঠেন।

কাশীপুর কাণ্ডে অমিতের সিবিআই দাবি খারিজ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান, দাবি তৃণমূলের

ওই আশাকর্মী এরপর মেয়ে সহ সুনুশ্রী দাসকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দেন বলে অভিযোগ। মেয়ে সহ স্ত্রীকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দিলে সেই ঘটনার ভিডিও করা শুরু করেন অমৃত অধিকারী। সেই সময় অনুরূপা দাস নামে ওই আশাকর্মী সহ বাকি স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে মারধর করে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘটনার দিন‌ই জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ করেননি। পাণ্ডুয়ার বিএমওএইচ মঞ্জুর আলম জানিয়েছেন তিনি ছুটিতে ছিলেন বলে বিষয়টি নিয়ে কিছু করতে পারেননি। তবে গোটা বিষয়টি জেলা স্বাস্থ্য অধিকর্তার কানে পৌঁছে গিয়েছে। তিনি এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

এই ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও ওই ৯ মাসের শিশুটিকে এখনও টিকা দেওয়া হয়নি। রাজ্যের নানা যায়গা থেকে এর আগেও আশাকর্মীদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ সামনে এসেছে। তবে এক শিশুকে টিকা না দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের ভিতর।


```