Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুনর্নির্বাচনেও বুথের বাইরে স্বমহিমায় পান্ডুয়ার ব্লক তৃণমূল নেতা! গণনার পরে খেলার হুঁশিয়ারি

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যালট পেপারে গন্ডগোল ছিল। তারই জেরে ভোটের দিন বুথে ঢু্কে ভোটকর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে (TMC leader threats)। পান্ডুয়ার (Pandua) সেই বুথে সোমবার পুনর্নির্বাচন (Reelection) হচ্ছে। এদিনও স্বমহিম

পুনর্নির্বাচনেও বুথের বাইরে স্বমহিমায় পান্ডুয়ার ব্লক তৃণমূল নেতা! গণনার পরে খেলার হুঁশিয়ারি

শেষ আপডেট: 10 July 2023 09:40

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যালট পেপারে গন্ডগোল ছিল। তারই জেরে ভোটের দিন বুথে ঢু্কে ভোটকর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে (TMC leader threats)। পান্ডুয়ার (Pandua) সেই বুথে সোমবার পুনর্নির্বাচন (Reelection) হচ্ছে। এদিনও স্বমহিমায় দেখা গেল তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষকে।

তবে এদিন আর বুথের ভিতর ঢোকেননি। সাতঘরিয়া স্কুলে বুথের বাইরে দলীয় কর্মীদের নিয়ে সময় কাটালেন তিনি। সংবাদমাধ্যমের সামনে বললেন, “আগামী কাল ভোট গণনা শেষে খেলা হবে।” সঞ্জয়ের দাবি, বিপক্ষ না থাকলে খেলা হয় না। তাই তাঁরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রেখে ভোট করতে দিয়েছেন। তিনি বলেন, “চাইলে একটা বুথেও নমিনেশন করতে দিতাম না। সেটা তো করিনি। আমরা গুজরাট-মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-অসম বানাইনি। আমরা যদি মনে করতাম, দল যদি মনে করত, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করত তাহলে খেলার মাধ্যমে সব শেষ হয়ে যেত।”

মঙ্গলবার ভোটগণনা শেষে আবার খেলা হবে বলেও জানিয়ে দিলেন। বললেন, “হকিস্টিক দিয়ে খেলব, পায়ে খেলব না হাতে খেলব সেটা এগারো তারিখে দেখতে পারবেন। আমরা কাউকে ধমকাইনি। চমকাইওনি। কিন্তু সব পঞ্চায়েত সব পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জিতব। আর জিতলে খেলা তো হবেই।”(TMC leader threats)

রাজ্যে ভোটপর্বে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এঁদের মধ্যে শনিবার শুধু ভোটের দিনই মারা গিয়েছেন ১৫ জন। ভোটের দিন সংঘর্ষে আহত হয়েছিলেন এমন একজনের মৃত্যু হয়েছে রবিবার। সোমবার দুপুর পর্যন্ত এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে দুজনের। হিংসার আশঙ্কায় পঞ্চায়েতের ফলাফল ঘোষণার পরেও দশদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলেছে হাইকোর্ট।

১২০ বছর পর লাইব্রেরিতে ফিরল বিজ্ঞানের দুষ্প্রাপ্য বই! জরিমানার অঙ্ক শুনলে আঁতকে উঠবেন


```