Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বাংলা থেকে পদ্মভূষণ পেলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে। শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় এই ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বছর মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যা

বাংলা থেকে পদ্মভূষণ পেলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

শেষ আপডেট: 24 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে। শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় এই ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বছর মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মভূষণ পাচ্ছেন ১৬ জন। বাংলা থেকে এই সম্মান দেওয়া হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তীকে। পণ্ডিত অজয় চক্রবর্তী সুর সাধনার এক অনন্য নাম। তাঁর সুরের সাঁকো নাড়া দিয়েছে কোটি কোটি মনকে। রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানাকে বিদেশের মাটিতেও এক অসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছেন এই প্রবাদপ্রতিম শিল্পী। উস্তাদ বড়ে গুলাম আলি খানের ছেলে মুনাওয়ার আলি খান সাহেবের কাছে পাটিয়ালা ঘরানায় দীক্ষিত হন অজয় চক্রবর্তী। উস্তাদ বড়ে গুলাম আলি খান ও উস্তাদ বরকত আলি খানের গায়কীর প্রতিনিধিত্বও করেছেন তিনি। ইন্দোর, দিল্লি, জয়পুর, আগ্রা, গোয়ালিয়র, এমনকি দক্ষিণ ভারতের কার্নাটিক সঙ্গীতেও তাঁর অসাধারণ পাণ্ডিত্য রয়েছে। বাবা অজিত কুমার চক্রবর্তী ছিলেন তাঁর প্রথম গুরু। এরপর পান্নালাল সামন্ত ও কানাইদাস বৈরাগির কাছে সঙ্গীতে প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে পদ্মভূষণপ্রাপ্ত পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে দীক্ষিত হন তিনি। ১৯৯৩ সালে তাঁর গুরু পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের অনুপ্রেরণায় টালিগঞ্জে শ্রুতিনন্দন নামে শাস্ত্রীয় সঙ্গীতের বিদ্যালয় তৈরি করেন তিনি। বহু নবীন প্রতিভাকে নিজের হাতে গড়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। দিল্লিতে সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার পেয়েছিলেন ২০০০ সালে। ২০১১ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।

```