Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পঞ্চায়েত: কোন কোন বুথে সিসিটিভি, তালিকা করছে কমিশন, জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে হিংসা রুখতে বুথে বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। শুধু তাই নয়, নির্বাচনের সময় ভিডিওগ্রাফিও করতে বলেছিল উচ্চ আদালত। সেই নির্দেশ মোতাবেক এবার বুথে বুথে সিসিটিভি লাগানোর ব্যাপারে তৎ

পঞ্চায়েত: কোন কোন বুথে সিসিটিভি, তালিকা করছে কমিশন, জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব

শেষ আপডেট: 25 June 2023 10:40

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে হিংসা রুখতে বুথে বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। শুধু তাই নয়, নির্বাচনের সময় ভিডিওগ্রাফিও করতে বলেছিল উচ্চ আদালত। সেই নির্দেশ মোতাবেক এবার বুথে বুথে সিসিটিভি লাগানোর ব্যাপারে তৎপর হল রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন বুথে সিসিটিভি লাগানো হবে, সেই বিষয়ে জানতে কমিশন জেলাশাসক ও বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিসারদের চিঠি দিল। তাঁদের থেকে রিপোর্ট চাইল কমিশন।

কী কী বিষয় জানতে চাইল কমিশন?

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দুই দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান--- মোট ২৩টি জেলার জেলাশাসকদের চিঠি দিয়েছে কমিশন। সেই চিঠিতে হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে।

কমিশন জানতে চায়, কোন কোন বুথে সিসিটিভি লাগানো সম্ভব, কোথায় কোথায় সম্ভব নয়, যেখানে সম্ভব নয় সেখানে ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কমিশন।

হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সমস্ত কিছুর ফুটেজ রাখতে হবে কমিশনের কাছে। তাই বুথে বুথে সিসিটিভি লাগাতে বা ভিডিওগ্রাফি করতে হবে। সেই ব্যাপারেই বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিসারদের থেকে তালিকা চাইল কমিশন। সেখানে তাঁদের জানাতে হবে, কোন কোন বুথে সিসিটিভি লাগানো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা। সবকিছুই দ্রুত বিস্তারিত রিপোর্ট আকারে জমা দিতে হবে।

রাজীব সিনহাকে ডাকেনি রাজভবন, নিজেই আসতে চেয়েছেন: রাজ্যপাল


```