Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে সরকারে উঠে এল আবাস সমস্যা, অতিরিক্ত মুখ্য সচিবকে সরাসরি নালিশ পঞ্চায়েত সদস্যার

অতিরিক্ত মুখ্য সচিবকে সামনে পেয়ে একাধিক সমস্যা কথা জানালেন পঞ্চায়েত সদস্যা। বললেন, ''১০০ দিনের টাকা বেনিফিসিয়ারিদের দিতে পারছি না। আবাস যোজনা নিয়েও  সমস্যা হচ্ছে। গ্রামে গেলেই মানুষ ঘিরে ধরে। আমার কাছে মানুষজন অভিযোগ জানায়। কিন্তু আমি কিছু করতে পারি না।''

দুয়ারে সরকারে উঠে এল আবাস সমস্যা, অতিরিক্ত মুখ্য সচিবকে সরাসরি নালিশ পঞ্চায়েত সদস্যার

শেষ আপডেট: 31 December 2023 17:40

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অতিরিক্ত মুখ্য সচিবকে সামনে পেয়ে একাধিক সমস্যা কথা জানালেন পঞ্চায়েত সদস্যা। বললেন, ''১০০ দিনের টাকা বেনিফিসিয়ারিদের দিতে পারছি না। আবাস যোজনা নিয়েও  সমস্যা হচ্ছে। গ্রামে গেলেই মানুষ ঘিরে ধরে। আমার কাছে মানুষজন অভিযোগ জানায়। কিন্তু আমি কিছু করতে পারি না।''

ঘটনাটি জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় এলাকার।  সেখানে রাঙামালি টি জি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। রবিবার সেই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুব্রত গুপ্ত। 

তখন অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের সদস্যা সরিতা বার্লা। অনুষ্ঠানে তিনি বক্তব্য পেশ করতে উঠে মাইক ধরেই সুব্রতবাবুর কাছে ১০০ দিনের টাকা ও আবাস সমস্যার কথা তুলে ধরেন। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত গুপ্ত বলেন, ''পঞ্চায়েত সদস্যা ১০০ দিনের টাকা ও আবাস সমস্যার কথা বললেন। কিন্তু এগুলো দুয়ারে সরকার ক্যাম্প কিংবা স্থানীয় প্রশাসনের ব্যাপার নয়। এটা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিষয়। তার এই সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছেন। কিন্তু আজকে যেহেতু উনি আমাকে নতুন করে তার সমস্যার বিষয়টি নিয়ে অবগত করলেন, তাই আমি সংশ্লিষ্ট দফতরের কাছে বিষয়টি নিশ্চয়ই জানাবো।''


```