Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রক্তাক্ত দিনহাটা, বোমা ফেটে ঝলসে গেল কিশোর, জখম আরও এক

দ্য ওয়াল ব্যুরো: ভোট-সন্ত্রাসে বার বার শিরোনামে উঠে এসেছে কোচবিহারের দিনহাটা (Dinhata)। মনোনয়ন পর্ব থেকে রক্ত ঝরছে দিনহাটায়। ভোটের দিন অশান্তি চরমে পৌঁছয়। ভোট-সন্ত্রাসের আঁতুরঘর হয়ে ওঠে দিনহাটা। ফলপ্রকাশের (Panchayat Election Result 2023)

রক্তাক্ত দিনহাটা, বোমা ফেটে ঝলসে গেল কিশোর, জখম আরও এক

শেষ আপডেট: 12 July 2023 03:37

দ্য ওয়াল ব্যুরো: ভোট-সন্ত্রাসে বার বার শিরোনামে উঠে এসেছে কোচবিহারের দিনহাটা (Dinhata)। মনোনয়ন পর্ব থেকে রক্ত ঝরছে দিনহাটায়। ভোটের দিন অশান্তি চরমে পৌঁছয়। ভোট-সন্ত্রাসের আঁতুরঘর হয়ে ওঠে দিনহাটা। ফলপ্রকাশের (Panchayat Election Result 2023) দিনও অশান্তি ধারা অব্যাহতই রইল। একের পর এক গুলি, বোমা, প্রাণহানি। বোমা ফেটে জখম হল এক কিশোর-সহ দু'জন।

সূত্রের খবর, গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। আঘাত লাগতেই সেটি ফেটে যায়। ঝলসে যান এক কিশোর। এক মহিলাও জখম হয়েছেন বলে খবর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে হাত উড়ে যায় এক ব্যক্তির।  

ভোটের দিন ভাঙড়ের ছায়ানিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ঝলসে যায় দুই শিশু। সাত বছরের একটি ছেলে ও চার বছরের এক শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাঝরাতে অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশ-আইএসএফ দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ ইস্তক বাংলার বিভিন্ন জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে। যে কয়েকটি জায়গায় নিত্যদিন অশান্তির খবর মেলে তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং কোচবিহারের দিনহাটা। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছে দিনহাটা। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা এলাকা দিনহাটা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের লোকসভা কেন্দ্রে বারে বারেই হিংসার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। জখম হয়েছেন অন্তত ছ’জন।


```