Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গ্রাম পঞ্চায়েত স্তরেও নিরঙ্কুশ আধিপত্য, ৮০ শতাংশ আসনেই জয়ী তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভার পর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election Result 2023) নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, রাজ্যের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা

গ্রাম পঞ্চায়েত স্তরেও নিরঙ্কুশ আধিপত্য, ৮০ শতাংশ আসনেই জয়ী তৃণমূল

শেষ আপডেট: 12 July 2023 15:41

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভার পর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election Result 2023) নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী,

রাজ্যের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩ হাজার ৩১৭টি (Panchayat Election Result 2023)। এর মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২ হাজার ৬৪১ টিতে। শতাংশের হিসেবে ৭৯.৭১ অর্থাৎ প্রায় ৮০ শতাংশ গ্রাম পঞ্চায়েত শাসকদলের দখলে।


বিজেপি জিতেছে ২৩০টি আসনে। কংগ্রেস এবং বামফ্রন্ট জিতেছে যথাক্রমে ১১ এবং ১৯। নির্দল সহ অন্যান্যরা জিতেছে ১৪৯টি আসনে। ত্রিশঙ্কু রয়েছে ২৬৭ টি গ্রাম পঞ্চায়েত। ফল প্রকাশের আগে থেকেই সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি-বাম-কংগ্রেস। অভিযোগ গড়িয়েছে আদালতের চৌকাঠেও। যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ““যখন হেরেছেন হারটা মেনে নিন না। মেনে নিয়ে মানুষকে বলুন আমরা কৃতজ্ঞ!”

গ্রাম পঞ্চায়েতস্তরে ফলাফলের নিরিখে উল্লেখযোগ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ। ভোটের দিন অশান্তির নিরিখে শীর্ষে ছিল এই জেলা। মুর্শিদাবাদে মোট ২৫০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২২১টিতে জিতেছে তৃণমূল। বিজেপি-২, কংগ্রেস -২ এবং বামফ্রন্ট-৫টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে। ত্রিশুঙ্কু হাল ২০ টি গ্রাম পঞ্চায়েতের।

একইভাবে পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এই জেলায় শাসকদলের হয়ে নির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু। দল বদলে সেই শুভেন্দুই এখন বিরোধী দলনেতা। ফলে পূর্ব মেদিনীপুরের দিকে নজর ছিল সকলের। ফল প্রকাশ হতে দেখা যায়, মোট ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে ১৩৭টি । বিজেপি জয়ী হয়েছে ৬১টি গ্রাম পঞ্চায়েতে। বামেরা শুন্য। কংগ্রেস জয়ী হয়েছে ১টি গ্রাম পঞ্চায়েতে। ত্রিশঙ্কু হাল ২০ টি গ্রাম পঞ্চায়েতে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, একদা লালদু্র্গে বাম-কংগ্রেস জোট শূন্য। তৃণমূল জিতেছে ১৯৪টি গ্রাম পঞ্চায়েতে। বিজেপি জিতেছে ৬টিতে।

জঙ্গলমহলের বাকি দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়াতেও গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের সাফল্য নজরকাড়া। বাঁকু়ড়ার মোট ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ১০টি গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু হাল ১৮টি গ্রাম পঞ্চায়েতে। পুরুলিয়ার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ১২৩টি গ্রাম পঞ্চায়েত। বিজেপি ১১টি, কংগ্রেস এবং সিপিএম যথাক্রমে এক এবং দুটি গ্রাম পঞ্চায়েতে। নির্দলরা জয়ী হয়েছে ৩৩টি গ্রাম পঞ্চায়েতে।

মনোনয়ন পর্বে শাসকদলের টিকিট না পেয়ে একাংশ বিক্ষুদ্ধ নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফল প্রকাশের পর দেখা যায়, তাঁদের একাংশও জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তারই নিট ফল জেলায় জেলায় কিছু সংখ্যক গ্রাম পঞ্চায়েতের ত্রিশঙ্কু ফল। নির্দলরা জয়ী হলেও দলে ফেরানো হবে না বলে মনোনয়ন পর্বেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ফল প্রকাশ হতেই জেলায় জেলায় সামনে আসছে দলবদলের হিড়িক। তারই নিরিখে ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতগুলিও শেষ পর্যন্ত শাসকদল দখল যাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: ‘আমাদের ছেলেরা গোলাপ ফুল নিয়ে গিয়েছে, না হলে এত নমিনেশন করতে পারতো না’: মুখ্যমন্ত্রী


```