Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

পঞ্চায়েতে সন্ত্রাস, কোচবিহারের লোকজন প্রাণভয়ে আশ্রয় নিয়েছে অসমে, দাবি মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে থেকেই হিংসা ও অশান্তির (Panchayat election chaos) ঘটনা লেগেই ছিল কোচবিহারে (Cooch Behar)। শনিবার ভোটের দিন কোচবিহার জেলায় যেভাবেই বুথের মধ্যেই খুন হয়েছেন স্থানীয় যুবক তা হাড়হিম করার মতই ঘটনা। এই অবস

পঞ্চায়েতে সন্ত্রাস, কোচবিহারের লোকজন প্রাণভয়ে আশ্রয় নিয়েছে অসমে, দাবি মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 11 July 2023 08:49

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে থেকেই হিংসা ও অশান্তির (Panchayat election chaos) ঘটনা লেগেই ছিল কোচবিহারে (Cooch Behar)। শনিবার ভোটের দিন কোচবিহার জেলায় যেভাবেই বুথের মধ্যেই খুন হয়েছেন স্থানীয় যুবক তা হাড়হিম করার মতই ঘটনা।

এই অবস্থায় গণনার আগে কোচবিহার জেলার বেশি কিছু রাজনৈতিক কর্মী ও মানুষ লাগোয়া অসমের ধুবড়িতে আশ্রয় (Panchayat election chaos, Cooch Behar people have taken shelter in Assam) নিয়েছে বলে দাবি করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

হিমন্ত জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য প্রাণের ভয়ে গতকাল ১৩৩ জন অসমের ধুবরি জেলায় আশ্রয় নিয়েছেন। আমরা তাঁদের ত্রাণশিবিরে রাখার ব্যবস্থা করেছি। খাবার ওষুধ ইত্যাদি দেওয়া হয়েছে।”

অসম পুলিশ জানিয়েছে, ধুবরির পুলিশ সুপার জানিয়েছেন, ঝাপুসাবারির রণপাগলি এমভি স্কুলে ১৩৩ জনকে রাখা হয়েছে। তাঁদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে পুলিশ।

কোচবিহারের স্থানীয় তৃণমূল নেতাদের পাল্টা বক্তব্য, এটা সাজানো ঘটনা। বিজেপি বাংলাকে বদনাম করার জন্য নানা রকম পরিকল্পনা করে চলেছে। এটা তার মধ্যেই একটা।
কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “এই জেলায় কে সন্ত্রাসের কারবারি সবাই জানে। তৃণমূলে যখন ছিল তখনও সেই ছিল সন্ত্রাসের কারিগর। ভোটের আগে কারবাইন হাতে ঘোরার ছবি সবাই দেখেছে। এখন সেই সন্ত্রাসের মাত্রা ছাড়িয়েছে”।

কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির ঘটনা লেগেই রয়েছে। মঙ্গলবার ভোট গণনা শুরুর আগে সোমবার রাতেও সেখানে উত্তেজনা ছড়ায়। তৃণমূল অভিযোগ করে স্ট্রং রুমের মধ্যে ঢুকে পড়েছিলেন স্থানীয় বিজেপি নেতা অজয় রায়। পরে পুলিশ তাঁকে বের করে দেয়।

রামকৃষ্ণের 'যত মত তত পথ'-এর অপব্যাখ্যা ইসকনের সাধু অমোঘ লীলার, বিতর্কের ঝড়


```