Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পঞ্চায়েত-ক্যুইজ, আজকের ১০ প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মানেই হিংসার ঘটনা ঘটবে, এমন ধারণা অনেকের মনে তৈরি হয়ে গিয়েছে। ভোট ঘোষণার দ্বিতীয় দিনে মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তাতে অশনিসংকেত দেখছেন বহু মানুষ। কিন্তু সে সব বা

পঞ্চায়েত-ক্যুইজ, আজকের ১০ প্রশ্ন

শেষ আপডেট: 10 June 2023 16:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মানেই হিংসার ঘটনা ঘটবে, এমন ধারণা অনেকের মনে তৈরি হয়ে গিয়েছে। ভোট ঘোষণার দ্বিতীয় দিনে মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তাতে অশনিসংকেত দেখছেন বহু মানুষ। কিন্তু সে সব বাদ দিয়ে এই ভোট (Panchayat Vote in West Bengal) সংক্রান্ত নানান তথ্যের দিকে যদি একটু চোখ ঘোরানো যায়, তাহলে মন্দ হবে কি? কে বলতে পারে, এই সব তথ্য নিয়েই হয়তো প্রশ্ন আসবে আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়।

প্রশ্ন
১) ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার কত?
২) কোন জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন?
৩) ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট কত আসনে ভোটাভুটি হবে?
৪) পঞ্চায়েত সমিতিতে মোট কত আসন রয়েছে?
৫) জেলা পরিষদে মোট কত আসন রয়েছে?
৬) পঞ্চায়েতে সবচেয়ে কম ভোটার রয়েছেন কোন জেলায়?
৭) মোট কতগুলি বুথে ভোট গ্রহণ হবে?
৮) পঞ্চায়েত ভোট কি ইভিএমের মাধ্যমে হবে?
৯) কোন দুই জেলায় পঞ্চায়েতের ত্রিস্তর ভোট হয়না। ভোট হয় মাত্র দুটি স্তরে—গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে।
১০) পঞ্চায়েত নির্বাচনে কি সিভিক ভলান্টিয়াররা প্রার্থী হতে পারবেন?

বিজেপি সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে, তার পর সিপিএম, অনেক পিছিয়ে তৃণমূল

উত্তর
১) ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে মোট ভোটার হলেন ৫,৬৭, ২১, ২৩৪
২) সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছেন দক্ষিণ ২৪ পরগণায়। এই জেলায় পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৫৭,৭৪,৪৮২ জন।
৩) গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হল ৬৩,২২৯।
৪) পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা হল ৯৭৩০।
৫) জেলা পরিষদে মোট আসন সংখ্যা হল ৯২৮।
৬) পঞ্চায়েতে সবচেয়ে কম ভোটার রয়েছেন কালিম্পং জেলায়। এই জেলায় পঞ্চায়েতে মোট ১,৭৫,৯৩২ জন ভোটার রয়েছেন।
৭) পঞ্চায়েত নির্বাচনে মোট বুথের সংখ্যা হল ৬১,৬৩৬।
৮) পঞ্চায়েত ভোটে ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারে। তাতে ছাপ দিয়ে ব্যালট বাক্সে ফেলতে হবে ভোটারদের।
৯) দার্জিলিং ও কালিম্পং।
১০) পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়াররা প্রার্থী হতে পারবেন না।


```