
শেষ আপডেট: 9 April 2022 05:53
দ্য ওয়াল ব্যুরো: ভরসন্ধ্যায় রহস্যজনকভাবে খুন হলেন এক গৃহবধূ (Palta Murder)। নিজের ঘর থেকেই তাঁর গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পলতা এলাকায়। মৃতের নাম রঞ্জনা লাল। তাঁর স্বামী এয়ারফোর্স সার্জেন্ট অমর লাল। কিছুদিন আগেই তিনি অসম থেকে বদলি হয়ে পলতায় এসেছেন বলে খবর। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দুই মেয়েও রয়েছে।
আরও পড়ুন: অনুব্রত কেমন আছেন? এসএসকেএমের রিপোর্টে সন্তুষ্ট নয় সিবিআই
মৃতের স্বামী দাবি করেছেন, শুক্রবার মেয়েদের নিয়ে পার্কে গিয়েছিলেন তিনি, বাড়িতে একা ছিলেন রঞ্জনা দেবী। ফিরে এসে তিনি দেখেন এমন কাণ্ড। গলা কাটা অবস্থায় বিছানার উপর পড়ে ছিলেন রঞ্জনা দেবী।
খবর জানাজানি হতেই এলাকায় হুলস্থূল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের দুই মেয়েকেও।