Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদাতিককে ঠিক সময়ে না থামালে দুর্ঘটনা আরও মারাত্মক হত, বিধায়কের পোস্টে চাঞ্চল্য

বিধায়ক বলেন, "১২ নম্বর কেবিনের সিগন্যাল ম্যান জানিয়েছেন রেড সিগন্যাল দেওয়া সত্ত্বেও মালগাড়ির ড্রাইভার সিগন্যাল উপেক্ষা করে ট্রেন ঢুকিয়ে দেয়। দুর্ঘটনা হয়েছে জানতে পেরেই আমি নেমে পড়ে উদ্ধার কাজে হাত লাগাই।"

পদাতিককে ঠিক সময়ে না থামালে দুর্ঘটনা আরও মারাত্মক হত, বিধায়কের পোস্টে চাঞ্চল্য

রাঙাপানির দুর্ঘটনাস্থলে সুমন কাঞ্জিলাল

শেষ আপডেট: 17 June 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সর্বত্র উদ্বেগ। তারমধ্যেই জানা গেল অল্পের জন্য রক্ষা পেয়েছে পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল। কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনার খবর আসতেই বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হয় এই রুটের সমস্ত ট্রেন। যে সময় দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই সময় কাছেই ছিল শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার খবর পৌঁছতেই থামিয়ে দেওয়া হয় পদাতিক এক্সপ্রেসকে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক সময়ে যদি পদাতিককে থামিয়ে দেওয়া না যেত তাহলে দুর্ঘটনা আরও মারাত্মক আকার নিত। বরাত জোরে প্রাণ বেঁচে গিয়েছে শ’য়ে-শ’য়ে যাত্রীর।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল কলকাতা থেকে এদিন পদাতিক এক্সপ্রেসে আলিপুরদুয়ারে ফিরছিলেন। তিনি জানান, নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পরে ট্রেনটি এসে ওই এলাকায় পৌঁছয়। ফলে বিপদ এড়িয়েছে। নইলে পদাতিকও ওই সময় রাঙাপানি স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকত। নিজের আশঙ্কার কথা জানিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। 

নিজের পোস্টে তিনি লেখেন  "আরো বড় ভয়াবহ দুর্ঘটনা হতে পারত! রাঙ্গাপানি দুর্ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস আটকে গেল। কিছু সময়ের এদিক ওদিক হলেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বদলে পদাতিক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক লাইনে চলে আসত।" 

বিধায়ক বলেন, "১২ নম্বর কেবিনের সিগন্যাল ম্যান জানিয়েছেন রেড সিগন্যাল দেওয়া সত্ত্বেও মালগাড়ির ড্রাইভার সিগন্যাল উপেক্ষা করে ট্রেন ঢুকিয়ে দেয়। দুর্ঘটনা হয়েছে জানতে পেরেই আমি নেমে পড়ে উদ্ধার কাজে হাত লাগাই।"


```