Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

তৃণমূলের মিছিলে ষাঁড়ের হামলা! হাসপাতালে সাত

দ্য ওয়াল ব্যুরো: এমন হবে কে জানত! ভোটের প্রচার করতে বেরিয়ে জুটল ষাঁড়ের গুঁতো। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হল সাত তৃণমূলকর্মীকে। মঙ্গলবার সকালে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচার কর্মসূচি ছিল তারকেশ্বরের পদ্মপুকুরে

তৃণমূলের মিছিলে ষাঁড়ের হামলা! হাসপাতালে সাত

শেষ আপডেট: 2 April 2019 17:06

দ্য ওয়াল ব্যুরো: এমন হবে কে জানত! ভোটের প্রচার করতে বেরিয়ে জুটল ষাঁড়ের গুঁতো। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হল সাত তৃণমূলকর্মীকে। মঙ্গলবার সকালে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচার কর্মসূচি ছিল তারকেশ্বরের পদ্মপুকুরে। তৃণমূলের প্রচার ঘিরে তখন ওই এলাকায় লোকে লোকারণ্য। কিন্তু এর মাঝেই গোটা কয়েক ষাঁড় নিজেদের মধ্যে মারামারি করতে করতে ঢুকে পড়ে তৃণমূল কর্মীদের ভিড়ের মধ্যে। পড়ি কি মরি করে দৌড়তে শুরু করেন সকলে। কিন্তু সাতজন তৃণমূল মহিলাকর্মীকে ষাঁড়ের গুঁতো খেতে হয়। জখম তৃণমূল মহিলাকর্মীদের ভর্তি করা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের দেখতে যান প্রার্থী তথা গতবারের সাংসদ অপরূপা পোদ্দার। আহত তৃণমূলকর্মীদের অবস্থা.স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। কয়েক মাস আগে এই হুগলিতেই ষাঁড়ের হামলার মুখে পড়েছিল মিছিল। কিন্তু সেটা ছিল সিপিএমের পদযাত্রা। লাল শালু দেখেই মিছিলে ঢুকে পড়ে ক্ষ্যাপা ষাঁড়। একাধিক সিপিএম কর্মীকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কয়েক মাস আগে শিলিগুড়িতে মুকুল রায়ের মিছিলেও হানা দিয়েছিল ষাঁড়। তবে মুকুল রায়ের কোনও আঘাত লাগেনি। এ বার তৃণমূলকর্মীদের উপর হামলা চালাল ষাঁড়।

```