Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ওভারলোডেড পাথর সহ ডাম্পার পিষে মারল মহিলাকে, প্রতিবাদে পথ অবরোধ জনতার

দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: ওভারলোডেড পাথর বোঝাই একটি ডাম্পার পিষে মারল এক মহিলাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। মৃতার নাম সন্ধ্যা মাঝি। এই দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভাতারের পালার এলাকা। ভাতার কামারপাড়া অঞ্চলে দীর্ঘক্ষণ রাস্তা

ওভারলোডেড পাথর সহ ডাম্পার পিষে মারল মহিলাকে, প্রতিবাদে পথ অবরোধ জনতার

শেষ আপডেট: 14 September 2020 11:19

দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: ওভারলোডেড পাথর বোঝাই একটি ডাম্পার পিষে মারল এক মহিলাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। মৃতার নাম সন্ধ্যা মাঝি। এই দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভাতারের পালার এলাকা। ভাতার কামারপাড়া অঞ্চলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ প্রশাসনের লোকেদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা আশেপাশের এলাকায় লোকের বাড়ি ঠিকে কাজ করতেন। মৃতার স্বামী চরণ মাঝি জানান; প্রতিদিনের মত আজও কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বেরোন সন্ধ্যাদেবী। তার কিছুক্ষণের পরেই দুর্ঘটনার খবর আসে বাড়িতে। এদিকে গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান; রাস্তা দিয়ে যাবার সময় একটি ডাম্পার আচমকা ওই মহিলাকে পিষে দেয়।ক্ষমতার অতিরিক্ত পাথর বহন করার ফলেই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কী না সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ এই এলাকায় প্রচুর জনবসতি রয়েছে।রাস্তাটিও সদা ব্যস্ত। কিন্তু প্রায়শই রাস্তার উপর দিয়ে বেআইনিভাবে ওভারলোডেড পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী নিয়ে লরি যাওয়া আসা করে। এ নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। কিন্তু কোনও ফল হয়নি জনতার অভিযোগ, পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে এইসব লরি মালিকদের বিশেষ বন্দোবস্ত রয়েছে। সেই জন্যই চোখের সামনে বেআইনি কাজকর্ম দেখেও দিনের পর দিন নির্বিকার থাকে পুলিশ৷ আর এর ফলে বারবার অসুবিধার মধ্যে পড়েন সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের সামনে এর বিহিত চেয়ে ক্ষোভ দেখান এলাকাবাসীরা। একজন মাঝবয়েসী মহিলার এই শোচনীয় মৃত্যু মেনে নিতে পারছেন না ভাতার কামারপাড়ার জনতা। তারা চান প্রশাসন যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিক।বিক্ষোভ থামাতে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা।

```