Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কুনুর নদীর বন্যায় প্লাবিত আউশগ্রাম, ফসলের বিরাট ক্ষতির আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হঠাৎ করে কুনুরের বন‍্যায় প্লাবিত হল আউশগ্রামের একাধিক এলাকা। জল বেড়ে যাওয়ায় আউশগ্রাম ভেদিয়ার রাস্তায় বিপর্যস্ত হয় যান চলাচল। জল উঠেছে আউশগ্রাম মোড়বাঁধ সংলগ্ন রাস্তাতেও। এর ফলে খুবই সমস‍্যায় পড়েছেন এলাকাবাসী।

কুনুর নদীর বন্যায় প্লাবিত আউশগ্রাম, ফসলের বিরাট ক্ষতির আশঙ্কা

শেষ আপডেট: 19 September 2020 18:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হঠাৎ করে কুনুরের বন‍্যায় প্লাবিত হল আউশগ্রামের একাধিক এলাকা। জল বেড়ে যাওয়ায় আউশগ্রাম ভেদিয়ার রাস্তায় বিপর্যস্ত হয় যান চলাচল। জল উঠেছে আউশগ্রাম মোড়বাঁধ সংলগ্ন রাস্তাতেও। এর ফলে খুবই সমস‍্যায় পড়েছেন এলাকাবাসী। চাষের জমির অনেকাংশই জলের তলায় চলে যাওয়ার ফসল উৎপাদনে বিরাট ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। ১৮ তারিখ শুক্রবার বিকালের পর থেকেই ক্রমশ জল বাড়তে থাকে কুনুর নদীতে। ভেসে যায় আউশগ্রামের অমরপুর, বেরেণ্ডা, আউশগ্রাম প্রভৃতি পঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রাম। এই অঞ্চলের প্রায় কয়েকশো বিঘা ধানজমি ও সবজিখেত প্লাবিত হয়। বন‍্যার জল ঢুকে পড়ে আউশগ্রামের বাগরাই গ্রাম ও তার আশেপাশের এলাকাতেও। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে বাবুরবাঁধ গ্রামের চারপাশ। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে আউশগ্রাম ও তার আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের সর্বদা সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুনুর নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ায় আউশগ্রাম ভেদিয়া সড়কপথের আউশগ্রামের ঝিলতলা থেকে প্রায় দু'শো ফুট রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে এই অঞ্চলের যাবতীয় যান চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে জল পেরিয়ে ওই রাস্তায় আপাতত পায়ে হেঁটে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। আউশগ্রাম মোড়বাঁধ রাস্তায় বাগরাই সেতুর আগে রাস্তার বেশ কিছু জায়গায় সামান্য জল উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এবিষয়ে আউশগ্রাম ১এর বিডিও চিত্তজিৎ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত চলছে। তার মধ্যে ডিভিসি জল ছাড়ায় ইতিমধ্যেই জল বেড়েছে কুনুর নদীতে। ফলে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আউশগ্রাম ও তার আশেপাশের এলাকায়। প্রশাসনিকভাবে যত রকম সর্তকতামূলক ব‍্যবস্থা নেওয়া সম্ভব, তার সমস্তই নেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে এলাকার বাসিন্দাদেরও। স্থানীয় বাসিন্দারা এদিন সংবাদমাধ্যমে বলেন, জলের তোড়ে এলাকার প্রায় সব সবজি জমি ভেসে গেছে। ঝিঙে, কুমড়ো, পটল সবই নষ্ট হয়ে গেল। যেসব ভাগচাষি অন্যের জমিতে সবজি চাষ করেন, চরম লোকসানের মুখে পড়েছেন তারা। জমি জলের তলায়।সবজি সবই পচে যাবে। এদিকে জমির দামের টাকা গুনতে হবে মহাজনের ঘরে। আশঙ্কা আর বিপদের মুখে দাঁড়িয়ে দিন গুনছে আউশগ্রামের বাসিন্দারা।

```