
শেষ আপডেট: 6 June 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani)। তিনি নাকি কাজল-কন্যা নাইসা দেবগনের বেস্ট ফ্রেন্ড। শুধু নাইসা কেন, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সুহানা খানের মতো একাধিক তারকা পুত্র-কন্যার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ওরহান ওরফে 'ওরি' (Orry)। সেই তিনিই এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন লন্ডনে (Orhan Awatramani meets Rahul Gandhi in London)। শুধু দেখা করলেন, তাই নয়, দুজনের একসঙ্গে ছবিও পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

নাইসা এবং ওরহান সম্প্রতি বেয়ন্সে নোলসের কনসার্ট দেখতে গিয়েছিলেন লন্ডনে। সেই কনসার্ট শেষে লন্ডনেরই একটি রেস্তোরাঁয় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ওরহান। নোবু নামে ওল্ড পার্ক লেনের সেই রেস্তোরাঁয় কংগ্রেস নেতার সঙ্গে ছবি তুলেছেন ওরি। সেখানে রাহুলকে দেখা যাচ্ছে মিডনাইট ব্লু পোলো নেক টিশার্ট এবং নীল প্যান্টে। ওরির পরনে কালো গোলগলা টিশার্ট এবং ধূসর প্যান্ট। ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আজ লাঞ্চে।' রাহুল গান্ধীকে ছবিতে ট্যাগও করেন ওরহান।

স্টোরিতে আরও একটি ছবি পোস্ট করেন ওরহান। সেটি বেশ কয়েকটি ছবির একটি কোলাজ। তাতে দেখা যাচ্ছে, নাইসা সহ আরও বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে বুসাবা নামের অন্য একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন তিনি। শুধু খাওয়া দাওয়াই নয়, লন্ডনে নাইটক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টিও করেন ওরি। সেই ছবি এবং ভিডিওও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তরুণ। নাইসার সঙ্গে একটি ফটো-বুথে তোলা ছবিও শেয়ার করেন তিনি। সেখানে দুজনকেই মজার মুখভঙ্গি করতে দেখা গেছে।
কে এই ওরহান?
ওরহান মূলত বলিউডের বিভিন্ন তারকা এবং তাঁদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বের জন্যই নেটমাধ্যমে পরিচিত। ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৫৪ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। শুধু বলি তারকারাই নন, ওরির বন্ধুতালিকায় রয়েছেন হলিউডের সেলিব্রিটিরাও। এমনকী, কার্দাশিয়ান বোনদের সঙ্গেও তাঁর ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাইলি জেনার, ট্রাভিস স্কটদের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে এই তরুণের।
যদিও এসব বাদ দিলে ওরহান একজন সমাজকর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অ্যানিমেশন শিল্পী। ভিশন, প্রাদা, টম ফোর্ড এবং আমিরির মতো আন্তর্জান্তিক ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছে তিনি। বিভিন্ন নামীদামি ফ্যাশন শোয়ের একদম পরপথম সারিতে দেখা মেলে তাঁর।
আবর্ত থেকে অর্ধাঙ্গিনী, টলিউডে 'জয়া'যাত্রার এক দশক! চরিত্র, লুক, অভিনয়-- নজর কেড়েছেন সবেতেই