Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুম্বইয়ে বসে কোলাঘাটে ডিজিটাল তর্পণ! স্মার্ট ফোনেই বাজিমাত শুভময়ের

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট ফোনের দৌলতে সারা বিশ্বটাই এখন হাতের মুঠোয়। আমেরিকা থেকে আন্দুল, যোগাযোগ এখন কোনও ব্যাপার নয়। আর গত দেড় বছর ধরে কোভিডের কারণে জীবন অনেক বেশি করে অনলাইন নির্ভর হয়ে উঠেছে। আজ মহালয়াতেও দেখা গেল সেই 'নিউ নর্মাল'-এর ছবি।

মুম্বইয়ে বসে কোলাঘাটে ডিজিটাল তর্পণ! স্মার্ট ফোনেই বাজিমাত শুভময়ের

শেষ আপডেট: 6 October 2021 08:40

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট ফোনের দৌলতে সারা বিশ্বটাই এখন হাতের মুঠোয়। আমেরিকা থেকে আন্দুল, যোগাযোগ এখন কোনও ব্যাপার নয়। আর গত দেড় বছর ধরে কোভিডের কারণে জীবন অনেক বেশি করে অনলাইন নির্ভর হয়ে উঠেছে। আজ মহালয়াতেও দেখা গেল সেই 'নিউ নর্মাল'-এর ছবি। অনলাইনে ডিজিটাল তর্পণ (Tarpan) সারলেন পূর্ব মেদিনীপুরের শুভময় রুদ্র। শারদীয়া-বিজয়ার শুভেচ্ছা বিলোতে ৬ দিন স্কুলে যেতে হবে প্রধান শিক্ষকদের শুভময়বাবু আপাতত মুম্বইয়ে কর্মরত। তাই মহালয় উপলক্ষে রাজ্যে এসে তর্পণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তাতে আটকে নেই তর্পণ। মুম্বইতে বসেই কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে তর্পণ করেছেন তিনি, স্মার্ট ফোনকে মম্বল করে। রীতিমতো অনলাইনে মন্ত্রোচ্চারণ করেছেন, রূপনারায়ণের জলে পিতৃপুরুষের উদ্দেশে নিবেদন করেছেন শ্রদ্ধার্ঘ্য। অভিনব এই অনলাইন তর্পণে উপস্থিত ছিলেন কোলাঘাটের পুরোহিত দিব্যেন্দু ভট্টাচার্য। তিনিই তর্পণ করিয়ে দেন শুভময়কে। অনলাইনে ডিজিটাল তর্পণ দেখতে কোলাঘাটের ঘাটে রীতিমতো ভিড় জমে যায়। শুভময় রুদ্র জানিয়েছেন, এভাবে যদি আমরা আগামী দিনে বাকি আচার অনুষ্ঠানেও অনলাইনে যোগ দিতে পারি, তাহলে হয়তো এই অতিমহামারীর অভিশাপ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি ভার্চুয়া মাধ্যমে আমরা বাড়িতে থেকেই ঠাকুর দেখে পুজোর আনন্দও উপভোগ করতে পারব। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```