Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনলাইনে পেমেন্টের নামে ধোঁকা! কাঁচরাপাড়ার যুবকের কাণ্ডে হতবাক দোকানিরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডিজিটাল যুগে এখন পকেটে ক্যাশ নিয়ে ঘোরে, এমন লোকের সংখ্যা দিনে দিনে কমে আসছে। পাঁচ-দশ টাকার জিনিস কিনলেও এখন মানুষ অনলাইনে পেমেন্ট করতে বেশি স্বাচছন্দ্যবোধ করেন। দোকানদারও এখন বুঝে গেছেন, তাঁদের গ্রাহকদের

অনলাইনে পেমেন্টের নামে ধোঁকা! কাঁচরাপাড়ার যুবকের কাণ্ডে হতবাক দোকানিরা

শেষ আপডেট: 17 June 2023 08:04

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডিজিটাল যুগে এখন পকেটে ক্যাশ নিয়ে ঘোরে, এমন লোকের সংখ্যা দিনে দিনে কমে আসছে। পাঁচ-দশ টাকার জিনিস কিনলেও এখন মানুষ অনলাইনে পেমেন্ট করতে বেশি স্বাচছন্দ্যবোধ করেন। দোকানদারও এখন বুঝে গেছেন, তাঁদের গ্রাহকদের এই প্রবণতা। তাই চায়ের দোকান থেকে মুদির দোকান সব জায়গাতেই রয়েছে অনলাইনে পেমেন্ট করার বন্দোবস্ত। কিন্তু এই অনলাইন পেমেন্টের নামেও জালিয়াতি হতে পারে তা ভাবতে পারেননি কাঁচরাপাড়া এলাকার দোকানিরা!

অভিযোগ, অনলাইন পেমেন্টের নামে জালিয়াতির ফাঁদ পেতেছিল এক যুবক। বেশ কয়েকদিন ধরে কাঁচরাপাড়া এলাকায় ওই যুবক দোকানে দোকানে গিয়ে জিনিস কিনে অনলাইনে টাকা দেওয়ার নাম করে পালিয়ে যাচ্ছিল! প্রথমে দোকানিরা বুঝতে পারেননি ব্যাপারটা কী, পরে বুঝতে পেরে হাতেনাতে ওই যুবককে পাকড়াও করলেন তাঁরা।

জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম স্নেহাশিস দাস। বাড়ি কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডের থানার মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী সিনেমা মোড়ের একটি দোকান থেকে শুক্রবার বিকেলে দুই প্যাকেট সিগারেট কেনে স্নেহাশিস। দাম হয় ৬৮০ টাকা। দোকানির কথায়, ওই যুবক তাঁকে বলেন পেমেন্ট অনলাইনে করবে। সেইমতো দোকানে থাকা পেমেন্টের কিউআর কোড স্ক্যানও করে স্নেহাশিস। কিন্তু পেমেন্ট ঢোকেনি দোকানির কাছে। মোবাইলে কোনও নোটিফিকেশন আসেনি বলে দাবি করেন তিনি। সে কথা স্নেহাশিসকে বলেনও, কিন্তু সে দোকানির কথায় পাত্তা না দিয়ে বাইক চালিয়ে পালিয়ে যায়। পরে আবার সেই দোকানে ফিরে গেলে স্নেহাশিসকে আগের পেমেন্টের কথা বলতেই এলাকা ছাড়ে সে।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা মোড়ে। স্নেহাশিসের খোঁজ শুরু করেছে এলাকার দোকানিরা। কলেজ মোড়ের কাছে একটি দোকানের সামনে তাকে ধরে ফেলেন তাঁরা। মোবাইল থেকে পেমেন্টের বিবরণ চাইতে হকচকিয়ে যায় ধৃত যুবক। পালানোর চেষ্টা করলে অন্যান্য দোকানদাররা তাঁকে পাকড়াও করে।

শ্রীজীব সাহা নামে এক দোকানি বলেন যে, 'এদিন দুপুরে বাইকে চেপে দু'জন এসেছিল। অনলাইনে পেমেন্টের নাম করে তাঁর দোকান থেকে ১৮০ দামে তিন প্যাকেট সিগারেট নিয়েছিল। কিন্তু মোবাইলে পেমেন্টের নোটিফিকেশন না আসায় তাকে দাঁড়াতে বললে বাইকে চেপে পালিয়ে যায়।

স্নেহাশিসকে ধরে রেখে খবর দেওয়া হয় বীজপুর থানায়। পুলিশ এসে স্নেহাশিসকে আটক করে। পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে, ওই যুবক একাধিক দোকানে এমন কাণ্ড ঘটিয়েছে।

এই গরমে লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, সাফাই দিল সিইএসসি


```