Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Online Fraud: অর্ডার করেছিলেন মোবাইল, এল ফেসওয়াশ! মাথায় হাত পোলবার যুবকের

দ্য ওয়াল ব্যুরো: মাকে উপহার দেবেন ভেবে অনলাইনে (Online Fraud) একটি মোবাইল ফোন (Mobile Phone) অর্ডার করেছিলেন হুগলির পোলবার এক বাসিন্দা। কিন্তু সেই অর্ডার ডেলিভারি পেতেই তিনি দেখেন, ভেতরে রয়েছে ৪টি ফেসওয়াশের টিউব। যা দেখে রীতিমত চমকে ওঠেন ত

Online Fraud: অর্ডার করেছিলেন মোবাইল, এল ফেসওয়াশ! মাথায় হাত পোলবার যুবকের

শেষ আপডেট: 12 May 2022 14:38

দ্য ওয়াল ব্যুরো: মাকে উপহার দেবেন ভেবে অনলাইনে (Online Fraud) একটি মোবাইল ফোন (Mobile Phone) অর্ডার করেছিলেন হুগলির পোলবার এক বাসিন্দা। কিন্তু সেই অর্ডার ডেলিভারি পেতেই তিনি দেখেন, ভেতরে রয়েছে ৪টি ফেসওয়াশের টিউব। যা দেখে রীতিমত চমকে ওঠেন তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই অভিযোগ জানান পুলিশে। তবে তাতে কোনও লাভ হয়নি বলেই জানিয়েছেন সেই ব্যক্তি।

জানা গেছে, হুগলির পোলবার শঙ্করবাটির বাসিন্দা সঞ্জয় মণ্ডল গত ৫ এপ্রিল অনলাইনে একটি মোবাইল অর্ডার করেছিলেন তাঁর মা সন্ধ্যা মণ্ডলকে উপহার দেওয়ার জন্য। ১০ এপ্রিল সেই অর্ডার ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলে চমকে যান তিনি।

Mishti Hub: বর্ধমানে হইহই করে হয়েছিল 'মিষ্টি হাব', এখন দোকানই খুলতে চাইছেন না ব্যবসায়ীরা

এরপর তিনি সেই সংস্থার কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। কাস্টমার কেয়ার থেকে প্রথমে কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ তাঁর। এমনকি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও চাওয়া হয় সেই যুবকের থেকে।

অর্ডার করা মোবাইলের বদলে ফেস ওয়াশ পেয়ে বেশ ফাঁপরে পড়েছেন ওই যুবক। এর আগেও তিনি অনলাইনে টিভি, মিক্সার মেশিন থেকে অনেক কিছুই কিনেছেন। তবে এমন পরিস্থিতির শিকার আগে কখনওই হননি তিনি।


```