
শেষ আপডেট: 15 April 2023 12:23
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফের অনলাইন প্রতারণা (Online Fraud Case) চক্রের পর্দাফাঁস! এবার ভুয়ো ওয়েবসাইট (Fake Website Case) খুলে দেওয়া হত চাকরির (Job) টোপ! এই ঘটনায় রানাঘাট থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন কম্পিউটর নিয়ে পড়াশোনা করেছে।
গত পয়লা ফেব্রুয়ারি ত্রিবেণীর বাসিন্দা এক দম্পতি মগড়া থানায় প্রতরণার অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে এই চক্র। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত নামে পুলিশ। সেই তদন্তেই পুলিশের কাছে উঠে আসে রানাঘাটের পাঁচ যুবকের নাম। পরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে তারা। ধৃতদের নাম চন্দন রায়, সৌগত বৈরাগী, অর্ণব বিশ্বাস, সৈকত গাঙ্গুলী ও সঞ্জয় দাস। ধৃতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ চল্লিশ হাজার টাকা এবং বেশ কিছু জরুরি নথি উদ্ধার করে পুলিশ।
হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য জানান, এই চক্র এর আগেও একবার কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছিল। ধৃতদের মধ্যে সুজয় দাস কম্পিউটর নিয়ে পড়াশোনা করেছে। প্রতারণার জন্য বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েব সাইট তৈরি করে ফেসবুকে বিজ্ঞাপন দিত। এরপর কখনও ফর্ম ফিলাপ, কখনও রেজিস্ট্রেশনের নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফাঁদ পেতে ছিল অভিযুক্তরা। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রিজের রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক্টর! দুর্ঘটনায় মৃত অন্তত ৬, আশঙ্কাজনক অনেকে