Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আদালতে জামিন পেলেন বিকাশ মিশ্র, সিবিআই ফাঁসাচ্ছে, দাবি কয়লা পাচারে অভিযুক্তের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামিন পেলেন কয়লা পাচার (coal smuggling case) মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Misra got bail)। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে জামিন দেয়। চারদিনের সিবিআই (CBI) হেফাজত শেষে এদিন বিকাশ

আদালতে জামিন পেলেন বিকাশ মিশ্র, সিবিআই ফাঁসাচ্ছে, দাবি কয়লা পাচারে অভিযুক্তের

শেষ আপডেট: 16 May 2023 05:37

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামিন পেলেন কয়লা পাচার (coal smuggling case) মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Misra got bail)। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে জামিন দেয়। চারদিনের সিবিআই (CBI) হেফাজত শেষে এদিন বিকাশ মিশ্রকে আদালতে তোলা হয়েছিল।

জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে বিকাশ মিশ্র এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, সিবিআই তাকে ফাঁসাচ্ছে। তাঁর অভিযোগ, সিবিআই তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছে। তবে এই চারদিন সিবিআই হেফাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয়েছে কিনা, তা নিয়ে সরাসরি বিকাশ কোনও মন্তব্য করতে চাননি।

যদিও সিবিআই সূত্রে খবর, গত ১৩ মে অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। সেদিনই অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বিকাশকে বসানো হয়। এদিন বিকাশ বলেন, প্রথম থেকেই তিনি সিবিআইকে তদন্তে সহযোগিতা করছেন। ভবিষ্যতেও করে যাবেন।

গত শুক্রবার ১২ মে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে থেকে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিকাশকে চারদিনের হেফাজত নিয়েছিল। চারদিনের হেফাজতে শেষে মঙ্গলবার সকালে তাকে ফের সিবিআই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে মামলার কেস ডায়েরি চান। তা দেখে বিচারক আইওর কাছে জানতে চান, মুল অভিযুক্তর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে কি না? আইও জানান, যা করার তা করা হয়েছে। এরপরেই বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জামিন দেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, হাইকোর্ট বিকাশ মিশ্রকে যে শর্তে জামিন দিয়েছে, সেইসব শর্ত জামিনের ক্ষেত্রে বলবৎ থাকবে।

জীবনকৃষ্ণের ফোনে মিলেছে তথ্য ভাণ্ডার, সেই সূত্রে ডাকাডাকি শুরু করল সিবিআই


```