Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক দেশ-এক ভোট: শনিবার কোবিন্দ কমিটির বৈঠক, শীতকালীন অধিবেশনেই কি বিল

দ্য ওয়াল ব্যুরো: এক দেশ-এক ভোট (One nation one election) চালু করার বিষয়ে দিশা দিতে তৈরি রামনাথ কোবিন্দ কমিটির প্রথম বৈঠক (Kovind Committee meeting) শনিবার বসতে চলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের দিল্লির বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। পঞ্চ

এক দেশ-এক ভোট: শনিবার কোবিন্দ কমিটির বৈঠক, শীতকালীন অধিবেশনেই কি বিল

শেষ আপডেট: 23 September 2023 05:38

দ্য ওয়াল ব্যুরো: এক দেশ-এক ভোট (One nation one election) চালু করার বিষয়ে দিশা দিতে তৈরি রামনাথ কোবিন্দ কমিটির প্রথম বৈঠক (Kovind Committee meeting) শনিবার বসতে চলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের দিল্লির বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। পঞ্চায়েত-পুরসভা-লোকসভা-বিধানসভার ভোট পাঁচ বছরে একবার এক সঙ্গে করার পক্ষপাতী নরেন্দ্র মোদীর সরকার। এই ব্যাপারে সাংবিধানিক ও আইনি পরিবর্তন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে দিশা দিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে চেয়ারম্যান করে কমিটি গড়েছে কেন্দ্র। কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা সাবেক কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রমুখ আছেন (Kovind Committee meeting )।

কমিটিতে কংগ্রেসের অধীর চৌধুরীকে রেখেছিল কেন্দ্র। কিন্তু কংগ্রেস কমিটিকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস-সহ প্রায় সব বিরোধী দলই এক দেশ-এক ভোট ব্যবস্থার বিরুদ্ধে। বিরোধী দলগুলি মনে করে, এই ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়বে।

কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত নয়া ভোট ব্যবস্থা (One nation one election) চালু করতে চাইলেও তারজন্য বিস্তর সময় দরকার। তা সত্ত্বেও বিরোধীদের একাংশের ধারণা, মোদী সরকার সংসদের শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল পাশ করিয়ে নিতে পারে। মহিলা বিল যেভাবে পাশ করানো হয়েছে তাতে এক দেশ-এক ভোট ব্যবস্থা নিয়েও এমনটা মনে করছেন বিরোধী নেতাদের অনেকেই।

সংসদের সদ্য সমাপ্ত বিশেষ অধিবেশনে মহিলা বিল পাশ করানো বলেও তা কবে কার্যকর হবে তা স্পষ্ট করানো হয়নি। কেন্দ্রের তরফে বলা হয়েছে জনগণনা এবং লোকসভা ও বিধানসভার এলাকা পুনর্বিন্যাসের পর এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। যদিও জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। অদূর ভবিষ্যতেও তা হওয়ার সম্ভাবনা কম।

বিরোধী নেতাদের অনেকেই মনে করছেন, এক দেশ-এক ভোট সংক্রান্ত বিলটিও মোদী সরকার লোকসভা ভোটের আগে পাশ করিয়ে রাখতে পারে। ভোটের প্রচারে বাজিমাৎ করার জন্যই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, এক দেশ-এক ভোট চালু হলে খরচ কমবে, গতি আসবে সরকারি কাজে। বছর বছর ভোটের জন্য সরকারি কাজ বন্ধ রাখতে হবে না। সব মিলিয়ে সুশাসনের বার্তা দেওয়াই মোদী সরকারের লক্ষ্য। লোকসভা ভোটে এই দিকটি তুলে ধরতে চাইবে পদ্ম শিবির। কারণ, ভোটারদের অনেকেই ভোট, রাজনীতির কচকচানি নিয়ে বিরক্ত।

আরও পড়ুন: ধূপগুড়ির বিধায়ককে রাজভবনে শপথ করাতে চান বোস, নয়া সংঘাতে রাজ্য-রাজ্যপাল


```