Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু ব্যারাকপুরে

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনায় আরও একজনের মৃত্যু হল ডেঙ্গিতে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষচন্দ্র সমাদ্দারের (৬০) মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। দিন দশ-বারো তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতা

ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু ব্যারাকপুরে

শেষ আপডেট: 4 December 2019 08:56

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনায় আরও একজনের মৃত্যু হল ডেঙ্গিতে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষচন্দ্র সমাদ্দারের (৬০) মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। দিন দশ-বারো তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়, পরে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরেই এলাকার লোকজন আঙুল তুলতে শুরু করেছেন পুরসভার দিকে। তাঁদের অভিযোগ, নর্দমাগুলিতে মশা মারার তেল ছড়ানো হয় না এলাকায়। পুরকর্মীরা ব্লিচিং পাউডার ছড়ান বটে, কিন্তু তাতে কাজ হয় না বলে অভিযোগ। তাঁদের আশঙ্কা, ব্লিচিং পাউডারে ভেজাল আছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এ রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানা গেছে, দুর্গাপুজোর আগে পর্যন্ত এই জেলায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩২ জনের। চিকিৎসকরা ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করেন না, কিন্তু পরে পুণে থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট যখন আসে, তখন দেখা যায় রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। তা ছাড়া অনেকে আবার ময়নাতদন্ত করেও নিশ্চিত হয়েছেন ডেঙ্গির ব্যাপারে। জেলায় ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি হাবড়া, অশোকনগর, বাদুড়িয়া ও জগদ্দলে। ডেঙ্গি মোকাবিলার জন্য রাজ্য সরকারের তরফে উত্তর ২৪ পরগনা জেলাকে ৪৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মূলত রক্তপরীক্ষা করানোর জন্যই এই টাকা দেওয়া হয়েছে। জ্বর নিয়ে টিকিৎসকের কাছে গেলে তাঁরা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওযুধ না দিয়ে অনেক সময়ই অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তাতেই রোগীর সমস্যা হচ্ছে এবং নিরাময়ের বদলে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। এ নিয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে সচেতন করা হলেও অনেকেই এখনও উদাসীন। তাই কয়েকদিন ধরে জ্বরের উপশম না হলে রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হচ্ছে তখন সমস্যা হচ্ছে নিরাময়ের ক্ষেত্রে। ডেঙ্গিতে মৃত্যু নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষজন বেশ আতঙ্কে। বিভিন্ন সরকারি দফতর থেকে রাজ্যের সচিবালয়ে যে রিপোর্ট পাঠানো হচ্ছে, তা ঠিক নয় বলেও বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক রিপোর্ট শীর্ষস্তরে গেলে কেন মুখ্যমন্ত্রীর কাছে মাত্র ২৭ জনের মৃত্যুর খবর গেছে, তা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগে, যদিও প্রকাশ্যে কেউ এ নিয়ে মুখ খুলতে রাজি নন।

```