খুন করে থানায় ফোন, তারপরেই নিখোঁজ আততায়ী
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের শহরে গুলি করে খুন করা হল এক তরুণকে। নিহত যুবকের নাম বাপি পণ্ডিত (২৫), তাঁর বাড়ি ভোলারডাবরি গ্রামে। অভিযোগ, আলিপুরদুয়ার শহরের উত্তর অরবিন্দ নগরের বাসিন্দা বিপ্লব বসাক তাঁকে খুন করে নিজেই পুলিশে খবর দেন।
বিপ্লবের
শেষ আপডেট: 23 January 2020 19:04
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের শহরে গুলি করে খুন করা হল এক তরুণকে। নিহত যুবকের নাম বাপি পণ্ডিত (২৫), তাঁর বাড়ি ভোলারডাবরি গ্রামে। অভিযোগ, আলিপুরদুয়ার শহরের উত্তর অরবিন্দ নগরের বাসিন্দা বিপ্লব বসাক তাঁকে খুন করে নিজেই পুলিশে খবর দেন।
বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাপিকে নিজের বাড়ির সামনে গুলি করে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণ করেন।

পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি থানায় ফোন করে নিজেই খুনের কথা জানিয়ে ছিলেন কিন্তু পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আর খুঁজে পায়নি পুলিশ।
জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত যুবক সম্পর্কে অভিযুক্তের ভাই বলে জানা গেছে।