Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁকিনাড়া স্টেশন রোডে বোমাবাজি, আহত ১

দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাবাজি ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এ বার কাঁকিনাড়া স্টেশনে রোডে ঘটল বোমাবাজির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত সওয়া ন'টা নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন এক যুবক। তাঁর রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।

কাঁকিনাড়া স্টেশন রোডে বোমাবাজি, আহত ১

শেষ আপডেট: 10 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাবাজি ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এ বার কাঁকিনাড়া স্টেশনে রোডে ঘটল বোমাবাজির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত সওয়া ন'টা নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন এক যুবক। তাঁর রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল ভোটে হেরে এই রাস্তা নিয়েছে। স্থানীয়দের কথায়, অন্তত দশটা মোটরসাইকেলে করে দুষ্কৃতীবাহিনী বোমা ফেলতে ফেলতে চলে যায়। গত কাল রাতেই জগদ্দলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বোমার আঘাতে মৃত্যু হয়েছে দু'জন তৃণমূল কর্মীর। তারপর ফের এ দিনের কাঁকিনাড়ার ঘটনা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে উত্তর চব্বিশ পরগনার এই অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে। দোর্দণ্ড প্রতাপ অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটের পর নৈহাটিতে ছুটে যেতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নয়া দিল্লিতে যখন প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী, তখন 'ঘরছাড়া' তৃণমূল কর্মীদের ঘরে ফেরাতে নৈহাটির ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ও প্রান্তে সন্দেশখালি আর এ প্রান্তে নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়া। হিংসা যেন থামছেই না।

```