Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুর্গাপুরে আগুনে ভস্মীভূত বাড়ি, গ্যাসের পাইপ লিক করেই বিপত্তি, সন্দেহ দমকল কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরে দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ও

দুর্গাপুরে আগুনে ভস্মীভূত বাড়ি, গ্যাসের পাইপ লিক করেই বিপত্তি, সন্দেহ দমকল কর্মীদের

শেষ আপডেট: 11 February 2020 07:26

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরে দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ওই বাড়িটিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের ফলে বাড়ির প্রায় সবকিছুই পুড়ে যায়। এর ফলে তাঁর এক লক্ষ টাকার বেশি অঙ্কের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সুবল পাল। ধান্দাবাগ শিবতলা এলাকার বাসিন্দা সুবল পাল বেনাচিতি বাজারে ঠেলা গাড়িতে ভাজাভুজি জিনিস বিক্রি করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোর থেকে তাঁর বাড়ির ভিতরে রান্না করা চলছিল। বাথরুম থেকে ফিরে সুবল দেখেন তাঁর রান্নাঘর দাউদাউ করে জ্বলছে। তিনি চিৎকার করে লোকজনকে জাগিয়ে দেন। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। তাঁরা নিজেরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। অভিযোগ, খবর দেওয়ার প্রায় ঘণ্টা খানেক পরে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। তাতে শুরুতেই কিছুটা ক্ষোভের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা একটি মোটরবাইক ও একটি সাইকেল পুড়ে যায়, ভষ্মীভূত হয়ে যায় বাড়ির ভিতরে থাকা সব নথি ও হাজার দশেক টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গ্যাস ওভেনের পাইপে লিক থাকাতেই আগুন লেগেছে। সেখান থেকে একটি সোফাসেটে আগুন লাগে এবং সেই আগুনই ছড়িয়ে পড়ে মোটকবাইকে। মোটরবাইকে আগুন লাগতেই বাইকে থাকা পেট্রল ধরে যায়, তাতেই নিমেষে উড়ে যায় ঘরের ছাদ। আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, এলাকায় বাড়িগুড়ি একে অপরের লাগোয়া হওয়ায় মঙ্গলবার আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। আগুন ছড়িয় পড়লে বড় বিপদ হতে পারত। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সময়মতো দমকল না আসায় আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। দমকল না আসায় আশপাশের বাড়ির লোকজন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে শুরু করেন। দেরিতে আসার অভিযোগ অস্বীকার করেছেন দমকল কর্মীরা।

```