Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কম্পিউটার সেন্টারে হানা, মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে জঙ্গলমহলে গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মাওবাদী পোস্টার (Maoist posters) ছাপানোর অভিযোগে জঙ্গলমহলে (Jangalmahal) তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার (arrested) করল পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মাহাতো। চাঁদড়ার ঢ়ডরাশোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃ

কম্পিউটার সেন্টারে হানা, মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে জঙ্গলমহলে গ্রেফতার ১

শেষ আপডেট: 24 January 2023 07:02

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মাওবাদী পোস্টার (Maoist posters) ছাপানোর অভিযোগে জঙ্গলমহলে (Jangalmahal) তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার (arrested) করল পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মাহাতো। চাঁদড়ার ঢ়ডরাশোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ সহ বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঢ়ডরাশোল এলাকার একটি কম্পিউটার সেন্টারে হানা দেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সিল করে দেওয়া হয় দোকানটি। পুলিশের প্রাথমিক অনুমান, প্রজাতন্ত্র দিবসের আগে এলাকায় ভীতি প্রদর্শনের জন্যই এ ধরনের পোস্টার ছাপানো হচ্ছিল। ধৃতের সঙ্গে কোনও মাওবাদী যোগ রয়েছে কিনা তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতকে মঙ্গলবার দুপুরেই মেদিনীপুর আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গলমহলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে নজরদারি। সন্দেহজনক যে কোনও গতিবিধি দেখলেই খোঁজখবর চালাচ্ছে পুলিশ।

নওসাদের জন্য লালবাজারে ঠকঠক করবে সিপিএম, তবে সেলিম নন


```