
শেষ আপডেট: 21 February 2023 05:39
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সাতসকালে কাজে যাওয়ার (On the way to work) পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ১২ জন।
মঙ্গলবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবড়ি জোড়া বাঁধ এলাকায় দশ চাকার ট্রাকের (truck) সঙ্গে শ্রমিক বোঝাই একটি ট্রাক্টরের (tractor) মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ট্রাক্টরে করে রেলের নির্মাণ কাজে যাচ্ছিলেন শ্রমিকেরা। উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই ট্রাক্টরকে ধাক্কা মারলে ছিটকে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও দুজন শ্রমিকের। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কমল মাল। শ্রমিকদের বেশিরভাগই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা। রেলের ঠিকাদার সংস্থার হয়ে নির্মাণ কাজে এসেছিলেন তারা। চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুত্রে জানা গিয়েছে।
সাতসকালে পাণ্ডুয়ায় শ্যুটআউট, জিটি রোডে এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মাথায়-বুকে গুলি