Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উনুন ছাড়াই ভাজা হচ্ছে ডিম! কোচবিহারের রাস্তার পিচ যেন আগুন, দেখুন ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অবাক কান্ড! আবহাওয়ার এ কেমন খামখেয়ালিপনা? দক্ষিণবঙ্গের গরম থেকে বাঁচতে মনোরম আবহাওয়া ও পরিবেশের খোঁজে দলে দলে পর্যটক এতদিন ভিড় জমাতেন উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গ কিনা এই বর্ষায় বৃষ্টিহীন। ঠাণ্ডা আবহাওয়া তো দূরের কথা, ডিম ভা

উনুন ছাড়াই ভাজা হচ্ছে ডিম! কোচবিহারের রাস্তার পিচ যেন আগুন, দেখুন ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 21 July 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: অবাক কান্ড! আবহাওয়ার এ কেমন খামখেয়ালিপনা? দক্ষিণবঙ্গের গরম থেকে বাঁচতে মনোরম আবহাওয়া ও পরিবেশের খোঁজে দলে দলে পর্যটক এতদিন ভিড় জমাতেন উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গ কিনা এই বর্ষায় বৃষ্টিহীন। ঠাণ্ডা আবহাওয়া তো দূরের কথা, ডিম ভাজা খেতে ইচ্ছা হলে রাস্তার গরম পিচেই তা ভেজে নেওয়া যাবে। এমনটাই ঘটেছে কোচবিহারে।

কোচবিহারের (Coochbihar) পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা সৌরভ তালুকদার (Sourav Talukdar)। পেশায় তিনি একজন ইউটিউবার। তিনি একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তোর্ষা ব্রিজ সংলগ্ন এলাকায় রোদে তেতে থাকা রাস্তায় সৌরভ বসিয়েছেন একটা কড়াই। রাস্তায় বসানোর কিছুক্ষণ পরেই কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। তারপর একটা ছোট বাটিতে কুচানো লঙ্কা পেঁয়াজ লবন দিয়ে মেখে নিয়ে, তার মধ্যে একটা ডিম ভেঙে ফেঁটিয়ে (Omelette on road) নিলেন তিনি। অমলেটের ব্যাটার রেডি। এবার কড়াইতে ব্যাটার ঢালার অপেক্ষা।

ততক্ষনে রাস্তায় বসানো কড়াই গরম হয়ে গিয়েছে। এবার তাতে সৌরভ ঢেলে দিলেন তেল। আর তারপর অমলেটের ব্যাটার। ব্যাস! একেবারে ওভেনে বসানো কড়াইতে অমলেট যেভাবে চটপট শব্দ করে হতে থাকে, ঠিক তেমন ভাবেই শুরু করল ডিম ভাজা। কিছুক্ষণের মধ্যেই রেডি রাস্তায় ডিম। তারপর সেই ডিম ভাজা মজা করে খেতেও দেখা গিয়েছে সৌরভকে।
এই ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তরবঙ্গে তীব্র দাবদাহ চলছে। চাঁদি ফাটা রোদের তাপে ঝলসে যাচ্ছে চারিদিক। স্কুল পড়ুয়া থেকে পথচারী সবাই রোদের তাপে অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তায় বেরিয়ে যাতে হিট স্ট্রোক না হয়, তাই ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে টানা তিন দিন ব্যাপী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গে।

টাকার দাম পড়ছে তো পড়ছেই, কার সর্বনাশ কারই বা পৌষ মাস?


```