Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ওম প্রকাশ ছাড়তে চান দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব! তিন সপ্তাহ আগেই উপাচার্য হয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর সুবীরেশ ভট্টাচার্যকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আনা হয় অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে (Om Prakash Mishra)

ওম প্রকাশ ছাড়তে চান দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব! তিন সপ্তাহ আগেই উপাচার্য হয়েছিলেন

শেষ আপডেট: 23 October 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর সুবীরেশ ভট্টাচার্যকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আনা হয় অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে (Om Prakash Mishra)। উত্তরবঙ্গের পাশাপাশি, দার্জিলিংয়ে হিল বিশ্ববিদ্যালয়ের (Darjeeling Hill University) দায়িত্বও বর্তায় তাঁর কাঁধে। কিন্তু সেই দায়িত্বে আর থাকতে চাইছেন না অধ্যাপক-তৃণমুল নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ইচ্ছার কথা জানান তিনি।

তিনি বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দার্জিলিং হিল ইউনিভার্সিটির দায়িত্বও রয়েছে। তবে সেই দায়িত্ব ছাড়তে পারলে খুশি হব।" কিন্তু কেন তিনি এমন চাইছেন সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি তিনি। তবে এই পার্বত্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সে কথা জানান ওম প্রকাশ।

কী সেই পদক্ষেপ? তিনি বলেন, "খুব শীঘ্রই জিটিএ’র প্রিন্সিপাল সেক্রেটারি, সিইও, দার্জিলিংয়ের জেলাশাসককে নিয়ে বৈঠক করব।" আশা করা যাচ্ছে যে, সেই বৈঠকের পরই সমাধান হতে পারে একাধিক সমস্যার। যেমন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন বকেয়া রয়েছে। উপাচার্যের কথায়, "খুব দ্রুত এই বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে।"

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে আরও কিছুটা সময় লাগবে। তবে সেই কাজও দ্রুত সম্পন্ন হয়ে যাবে।" এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান ওম প্রকাশ। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত থেকে শুরু করে ডুপ্লিকেট মার্কশিট, ডকুমেন্টেশন, পিএইচডি ফর্ম সবই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মিলবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সম্পর্কে সকলের মতামত জানানোর সুযোগ তৈরি হচ্ছে। নির্দিষ্ট দিনে ওপেন হাউজ মিট-এর আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার বিস্তারের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

শি জিনপিংয়ের রেকর্ড, চিত্রনাট্য অনুযায়ী মঞ্চস্থ হল চিনের পার্টি কংগ্রেস


```