
শেষ আপডেট: 5 January 2023 10:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জমি বিবাদের জেরে বৃদ্ধার কান ছিঁড়ে ( Ear Torn Off ) নেওয়ার অভিযোগ উঠল তিন প্রতিবেশীর (Neighbors) বিরুদ্ধে। ঘটনা ঘিরে হইচই শুরু হয়েছে দেগঙ্গায় (Deganga)। মারাত্মক জখম অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বৃদ্ধার নাম মানোয়ারা বিবি। তাঁর দুই ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
আহত বৃদ্ধার ছেলে হাসিবুজ্জামানের অভিযোগ, 'পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিবাদ চলছে। ওই প্রতিবেশীরা মারধরের হুমকিও দিয়েছিল। বৃহস্পতিবার মা পুকুরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালায় তিন প্রতিবেশী। দুল সমেত মায়ের কান টেনে ছিঁড়ে নেয়। মাকে বাঁচাতে সেখানে তিনি ও তাঁর ভাই ছুটে গেলে তাঁদেরও মারধর করা হয়। '
মানোয়ারার অভিযোগ, ' আমফানের সময় ঘর ভেঙে গিয়েছিল। ওই জমি কিনে আমরা বাড়ি করছিলাম। বিষয়টি নিয়ে আপত্তি তোলে প্রতিবেশীরা। কেন আমরা ওই জমি কিনেছি তা নিয়েই তারা আপত্তি জানাতে থাকে এবং নিয়ে প্রায়ই অশান্তি করে।'
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে দেগঙ্গায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ম্যানেজার, ঘরে ঢুকে বুকে গুলি করে দিলেন কর্মী