Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ক্যানিংয়ে ছেলে-বৌমা পেটায় মা'কে! সইতে না পেরে থানায় গেলেন বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: দুই ছেলে আর বৌমার হাতে বেধড়ক মার খেয়ে প্রতিকার চেয়ে থানার দ্বারস্থ হলেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার আন্ধারিয়া গ্রামে।বৃদ্ধা ইতিমধ্যে ক্যানিং থানায় দুই ছেলে ও ছোট ছেলের স্ত্রীর নামে অভিযোগ দায়ের করে

ক্যানিংয়ে ছেলে-বৌমা পেটায় মা'কে! সইতে না পেরে থানায় গেলেন বৃদ্ধা

শেষ আপডেট: 15 February 2022 18:40

দ্য ওয়াল ব্যুরো: দুই ছেলে আর বৌমার হাতে বেধড়ক মার খেয়ে প্রতিকার চেয়ে থানার দ্বারস্থ হলেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার আন্ধারিয়া গ্রামে।বৃদ্ধা ইতিমধ্যে ক্যানিং থানায় দুই ছেলে ও ছোট ছেলের স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত আন্ধারিয়া গ্রামে বসবাস করেন পঁয়ষট্টি বছর বয়স্কা বৃদ্ধা মালতি সরদার। তাঁর স্বামী পেশায় মাছ ব্যবসায়ী দুখিরাম সরদার প্রায় তিন বছর আগে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে বৃদ্ধার তিন ছেলের পরিবার পৃথক হয়ে যায়। কোনও ছেলে দেখভাল না করায় বৃদ্ধা একাই হাঁস-মুরগি চাষ করে দিন গুজরান করেন। অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই মেজো ছেলে ও ছোট ছেলে ও ছোট ছেলের স্ত্রী প্রতিনিয়ত নানান অছিলায় তাঁকে মারধর করে। সবকিছু মুখ বুজে সহ্য করতেন মালতীদেবী। সোমবার সকালে আবারও বৃদ্ধা মাকে মারধর করে মেজো ছেলে সুখদেব, ছোট ছেলে জয়দেব ও তার স্ত্রী মাম্পি সরদার। এরপরই ধৈর্য্যের বাঁধ ভাঙে বৃদ্ধার। কাঁদতে কাঁদতে সোজা ক্যানিং থানায় হাজির হন তিনি। সেখানে কর্তব্যরত পুলিশের কাছে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন দুই ছেলে ও বৌ’মার নামে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। যদিও অভিযুক্তদের আটক কিংবা গ্রেফতার করা হয়নি এখনও।

```