Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পড়শির বাড়িতে ছাগল ঢুকে যাওয়ায় মারপিট, চাঁচলে খুন বৃদ্ধ

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: চাঁচলে প্রতিবেশীর বাড়িতে ছাগল (goat) ঢুকে যাওয়ায় বিবাদ। অচিরেই শুরু হয় মারপিট। প্রাণ গেল বৃদ্ধের (old man)। গুরুতর ভাবে জখম ওই পরিবারেরই আরও চারজন। চাঁচল থানার উত্তর গোপালপুর গ্রামে এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের কর

পড়শির বাড়িতে ছাগল ঢুকে যাওয়ায় মারপিট, চাঁচলে খুন বৃদ্ধ

শেষ আপডেট: 21 December 2022 09:08

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: চাঁচলে প্রতিবেশীর বাড়িতে ছাগল (goat) ঢুকে যাওয়ায় বিবাদ। অচিরেই শুরু হয় মারপিট। প্রাণ গেল বৃদ্ধের (old man)। গুরুতর ভাবে জখম ওই পরিবারেরই আরও চারজন। চাঁচল থানার উত্তর গোপালপুর গ্রামে এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম জইনুদ্দিন (৭০)। মঙ্গলবার বিকেলে জইনুদ্দিনের ছাগল প্রতিবেশী সুলতান আলীর ভিটেয় ঢুকতেই শুরু হয় ঝগড়া। এই সময় জইনুদ্দিন ও তাঁর ছেলে বানিজুদ্দিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই পিছন দিক থেকে সুলতান আলি ও তার দলবল বাঁশ নিয়ে জইনুদ্দিনের উপর চড়াও হয় বলে অভিযোগ।

বানিজুদ্দিনের চিৎকারে ছুটে আসে পরিবারের লোকজন। তখন তাদেরকেও বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। মারে মাথা ফাটে বানিজুদ্দিন, তার স্ত্রী ও মেয়ের। তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতরভাবে জখম জইনুদ্দিনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

গোটা ঘটনায় সুলতান আলি, জাহিরুদ্দিন, মাজম আলি, সাদেক আলি সহ মোট আটজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বানিজুদ্দিন। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

রাহুলকে চিঠি মোদীর স্বাস্থ্যমন্ত্রীর, করোনা বিধি মানুন, অথবা বন্ধ রাখুন যাত্রা


```