Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিমতায় ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রতিবেশী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার নিমতা (Nimta) এলাকায়। অভিযুক্ত বৃদ্ধকে (old man) গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। ত

নিমতায় ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

শেষ আপডেট: 24 August 2023 02:12

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রতিবেশী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার নিমতা (Nimta) এলাকায়। অভিযুক্ত বৃদ্ধকে (old man) গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। তাঁর নাম সনাতন দাস। বুধবারই তাঁকে কোর্টে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, ওই ছোট্ট মেয়েটি নিজের বাড়িতে বসেই রান্নাবাটি খেলছিল। এমন সময় সনাতন দাস নামের ওই বৃদ্ধ প্রতিবেশী বাচ্চা মেয়েটিকে নতুন খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানেই বাচ্চাটিকে তিনি কুকর্ম করেন বলে জানা গিয়েছে। এরপর মেয়েটির ব্যথা শুরু হলে বৃদ্ধ তাকে নানারকম ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে মেয়েটির মা তাকে স্নান করানোর সময় আচার-আচরণে নানারকম অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর কী হয়েছে জিজ্ঞাসা করতেই সে সবকিছু খুলে বলে দেয়। তড়িঘড়ি বৃদ্ধের বিরুদ্ধে থানায় যায় বাচ্চা মেয়েটির পরিবার। অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও বৃদ্ধ সনাতন দাসের বিরুদ্ধে এমন অপকর্ম করার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে নিমতা থানা থেকে পুলিশ এসে ওই বৃদ্ধকে গ্রেফতার করে নিয়ে যায়।

বধূকে মাথা ন্যাড়া করে গ্রামছাড়া করার অভিযোগ ক্যানিংয়ের গ্রামে, স্বামী গ্রেফতার


```