Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাটনা স্টেশনে বাথরুমের দেওয়াল চাপা পড়ে মৃত হুগলির বৃদ্ধ

দ্য ওয়াল ব্যুরো: রেল স্টেশনে বাথরুমের দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বিহারের পাটনা রেল স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বীরবাহাদুর সিং(৭২)। হুগলি সংশোধনাগার সংলগ্ন হুগলি ঘাট এলাকার বাসিন্দা এই বৃদ্ধ।

পাটনা স্টেশনে বাথরুমের দেওয়াল চাপা পড়ে মৃত হুগলির বৃদ্ধ

শেষ আপডেট: 7 August 2018 13:04

দ্য ওয়াল ব্যুরো: রেল স্টেশনে বাথরুমের দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বিহারের পাটনা রেল স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বীরবাহাদুর সিং(৭২)। হুগলি সংশোধনাগার সংলগ্ন হুগলি ঘাট এলাকার বাসিন্দা এই বৃদ্ধ। বীরবাহাদুরের নাতি রাহুল সিং জানিয়েছেন, সোমবার রাতে দেশের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরেছিলেন তাঁর দাদু। মঙ্গলবার সকালে পাটনা পৌঁছোয় ট্রেন। সেই সময় স্টেশনের বাথরুম ব্যবহার করতে গেলেই ঘটে বিপত্তি। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে বাথরুমের দেওয়াল। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। জানা গিয়েছে, বীরবাহাদুর সিং হুগলি সংশোধনাগারের প্রাক্তন কারারক্ষী ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে পাটনার উদ্দেশে রওনা হয়েছেন বীরবাহাদুরের পরিবার।

```