Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাচ্চাদের গুলি খেলা ঘিরে ধুন্ধুমার বারাসতে! যুবকের মারে বৃদ্ধের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাচ্চাদের গুলি খেলা নিয়ে দুই পরিবারের বচসা। আর তার জেরে প্রাণ হারালেন এক বৃদ্ধ (old man)। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বারাসত (Barasat) ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকায়। ইতিমধ্যেই খুনের অভিযোগে এক যুব

বাচ্চাদের গুলি খেলা ঘিরে ধুন্ধুমার বারাসতে! যুবকের মারে বৃদ্ধের মৃত্যু

শেষ আপডেট: 9 September 2023 11:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাচ্চাদের গুলি খেলা নিয়ে দুই পরিবারের বচসা। আর তার জেরে প্রাণ হারালেন এক বৃদ্ধ (old man)। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বারাসত (Barasat) ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকায়। ইতিমধ্যেই খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম পানু মণ্ডল।

জানা গিয়েছে, শনিবার দুপুরে গুলি খেলাকে কেন্দ্র করে দু’জন বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়। সেইসময় গুলি নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে এক শিশুর কপাল কেটে যায়। এরপরই বাচ্চাদের পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। সেইসময় একটি বাচ্চার দাদু অশান্তি থামাতে গেলেই বিপত্তি বাঁধে। দুই পরিবারের অশান্তি পৌঁছে যায় হাতাহাতিতে।

অভিযোগ, সেইসময়েই বাপ্পা সর্দার নামে এক যুবক সেই বৃদ্ধকে ধরে বেধড়ক মারতে থাকে। পরপর ঘুষি মারে। আর সেই মারের আঘাতে ওখানেই জ্ঞান হারান বৃদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ভ্যানে চাপিয়ে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল ছড়ায় এলাকায়।

ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু! বেলেঘাটা আইডিতে চিকিৎসা চলছিল কিশোরীর


```