Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুঁচুড়ায় বৃদ্ধার শ্লীলতাহানির চেষ্টা! অভিযুক্ত যুবককে বেধড়ক মেরে পুলিশে দিলেন এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে ঢুকে এক বৃদ্ধাকে ধর্ষণের (Old lady Rape) অভিযোগ উঠল চুঁচুড়ায় (Chinsurah)। অভিযুক্তের নামে এলাকায় রয়েছে অজস্র অভিযোগ। চুরির ঘটনায় এলাকার লোকজন অনেকবার ধরেছে তাকে, কিন্তু পুলিশে দেয়নি

চুঁচুড়ায় বৃদ্ধার শ্লীলতাহানির চেষ্টা! অভিযুক্ত যুবককে বেধড়ক মেরে পুলিশে দিলেন এলাকাবাসী

শেষ আপডেট: 22 July 2022 06:56

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে ঢুকে এক বৃদ্ধাকে ধর্ষণের (Old lady Rape) অভিযোগ উঠল চুঁচুড়ায় (Chinsurah)। অভিযুক্তের নামে এলাকায় রয়েছে অজস্র অভিযোগ। চুরির ঘটনায় এলাকার লোকজন অনেকবার ধরেছে তাকে, কিন্তু পুলিশে দেয়নি কখনওই। কিন্তু এই ঘটনার পর, আর কোনওভাবেই তাকে ছাড় দেওয়ার কথা ভাবতে পারছেন না কেউই। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা বেধড়ক পিটিয়েছেন (Beaten) অভিযুক্তকে ।

চুঁচুড়া ইমামবাড়া এলাকার বাসিন্দা আয়ুব খান। এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি করার বদনাম আছে তার। কিন্তু এদিন সে সব সীমা ছাড়িয়ে যায়। পাড়ার এক সত্তরোর্ধ্ব বৃদ্ধার বাড়িতে চুরি করতে ঢোকে আয়ুব। সেই সময় ঘরে ছিলেন না বৃদ্ধা, বাথরুমে গিয়েছিলেন।

ওই বৃদ্ধার ছেলেরা এলাকাতে আলাদা থাকেন। তাই বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। বৃদ্ধার ছেলের অভিযোগ, তার মা বাথরুম থেকে বেরোনোর পর পিছন থেকে জোর করে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত যুবক।

আয়ুবের মা বলেছেন, তার ছেলের স্বভাব মোটেও খারাপ নয়। বরং ছেলের নামে অভিযোগ করা বৃদ্ধাই মানসিক রোগী। তার ছেলের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় ভীষণ উত্তেজিত হয়ে পড়েন প্রতিবেশীরা। তারাই অভিযুক্ত আয়ুবকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।  

ভাইপোকে খুন করে কুকুরকে খাইয়ে দিল পিসি! ছোট্ট খুনসুটির নির্মম প্রতিশোধ দুর্গাপুরে


```