Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হয় টাকা দিন, নয় একটু বিষ দিন!' কালনায় বার্ধক্য ভাতা না পেয়ে কাঁদছেন বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: 'হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন!' অসহায় মংলি মাণ্ডির কাঁদতে কাঁদতে বলা এই কথাগুলো শুনে চমকে উঠছেন সকলে। তবে এই আর্তনাদ এমনি নয়। দীর্ঘ চার মাস ঠিক করে খেতে না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন এই আদিবাসী বৃদ্ধ

'হয় টাকা দিন, নয় একটু বিষ দিন!' কালনায় বার্ধক্য ভাতা না পেয়ে কাঁদছেন বৃদ্ধা

শেষ আপডেট: 3 December 2021 06:18

দ্য ওয়াল ব্যুরো: 'হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন!' অসহায় মংলি মাণ্ডির কাঁদতে কাঁদতে বলা এই কথাগুলো শুনে চমকে উঠছেন সকলে। তবে এই আর্তনাদ এমনি নয়। দীর্ঘ চার মাস ঠিক করে খেতে না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন এই আদিবাসী বৃদ্ধা। অভিযোগ, চার মাস ধরে তিনি বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না। বৃদ্ধার বাড়ি কালনা-২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওসমানপুর গ্রামে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। ওসমানপুর গ্রামে ওই জাতীয় ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে তিনি নিয়মিত বার্ধক্য ভাতার টাকা তোলেন। অভিযোগ, গত চার মাস ধরে টাকা তুলতে গেলেই তাঁকে বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ সহায়-সম্বলহীন মংলি মাণ্ডি বার্ধক্য ভাতার টাকা দিয়েই পেটের ভাত জোগাড় করেন। ফলে মাসখানেক হল তিনি ঠিক করে খেতেও পাচ্ছেন না! এই পরিস্থিতিতে প্রতিবেশীদের কথা শুনে বিডিওর কাছে এসে অভিযোগ জানান ওই বৃদ্ধা। সেই সময় জানতে পারেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা তোলা হয়েছে! কালনা-২ ব্লকের বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন। ওসমানপুর গ্রামের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রটি চালান হাসিফুল শেখ। তিনি অবশ্য বৃদ্ধার অভিযোগ মানতে চাননি। বরং আমাদের প্রতিনিধি তাঁর মুখোমুখি হলে নানান কথা বলে ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এক অসহায় বৃদ্ধার একমাত্র সম্বল বার্ধক্য ভাতার টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার পর আলোড়ন পড়ে গিয়েছে কালনায়। প্রশাসন দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে!  

```