Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

করোনার জেরে ১৭ বছরে রেকর্ড পড়ল তেলের দাম, আন্তর্জাতিক বাজারে বিপর্যয়ের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর প্রভাবে জ্বালানি তেলের মূল্য আরও নামল সোমবার। বিশ্বের তেলের বাজারে এদিন তেলের দাম ১৭ বছরের মধ্যে সবচেয়ে নীচে নেমে গেছে। তিন মাস ধরে সারা বিশ্বে গ্রাস করেছে করোনাভাইরাসের আতঙ্ক। বিশ্বজোড়া মহামারীর কবলে কয়ে

করোনার জেরে ১৭ বছরে রেকর্ড পড়ল তেলের দাম, আন্তর্জাতিক বাজারে বিপর্যয়ের আশঙ্কা

শেষ আপডেট: 30 March 2020 09:56

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর প্রভাবে জ্বালানি তেলের মূল্য আরও নামল সোমবার। বিশ্বের তেলের বাজারে এদিন তেলের দাম ১৭ বছরের মধ্যে সবচেয়ে নীচে নেমে গেছে। তিন মাস ধরে সারা বিশ্বে গ্রাস করেছে করোনাভাইরাসের আতঙ্ক। বিশ্বজোড়া মহামারীর কবলে কয়েকশো দেশ। মৃত্যুমিছিল পেরিয়েছে ৩৪ হাজার। আক্রান্ত পাঁচ লাখেরও বেশি। আরও কয়েক লক্ষ মানুষ ঘরবন্দি। শিল্পকারখানা বন্ধ, বন্ধ পরিবহণ। তবে সারা বিশ্বে তেলের চাহিদা কমলেও, সরবরাহ বেড়েছে নাটকীয় ভাবে। এই সব মিলিয়ে চরম প্রভাব পড়েছে তেলের মূল্যে। মার্কিন বিজ্ঞানী অ্যান্টনি ফাউসি জানিয়েছেন, তাঁর অনুমান, করোনাভাইরাসের সংক্রমণে পৃথিবীজুড়ে মৃত্যু হতে পারে কম করে লাখ দুয়েক মানুষের। এই আতঙ্কের পারদ ক্রমেই বাড়াচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমেরিকা-সহ গোটা আন্তর্জাতিক বাজারেই তাই পড়েছে তেলের দাম। জানা গেছে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এ তেলের দাম ৫.৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল পিছু মূল্য দাঁড়িয়েছে ২০ ডলারে। আম্তর্জাতিক ব্রেন্ট ক্রুড-এ তেলের দাম ৬.৫ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল পিছু দাঁড়িয়েছে ২৩ ডলারে। এমনটা ঘটার বড় কারণ, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বেড়েছে। এই অবস্থায় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে তেলের দাম নিয়ে। এর মধ্যে আমেরিকাও বাড়িয়েছে লকডাউনের পরিধি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মধ্য এপ্রিল নয়, ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ।

```