Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার আঠেরো দিন পরে খোঁজ মিলল বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন বৃদ্ধা। থানা-পুলিশ থেকে মন্ত্রীর কাছে পর্যন্ত দরবার করেছিলেন বৃদ্ধার ছেলে। শেষ পর্যন্ত এক প্রতিবেশী যুবকের তৎপরতায় তাঁর খোঁজ মিলল। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আচমকাই নিখোঁজ

হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার আঠেরো দিন পরে খোঁজ মিলল বৃদ্ধা

শেষ আপডেট: 28 December 2019 10:39

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন বৃদ্ধা। থানা-পুলিশ থেকে মন্ত্রীর কাছে পর্যন্ত দরবার করেছিলেন বৃদ্ধার ছেলে। শেষ পর্যন্ত এক প্রতিবেশী যুবকের তৎপরতায় তাঁর খোঁজ মিলল। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আচমকাই নিখোঁজ হয়ে যান আশি বছরের মায়ারানি দাস। বার্ধক্যজনিত সমস্যার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর স্মৃতিও অনেকটাই দুর্বল হয়ে গেছে। হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পরে হাসপাতালের নিরাপত্তা ও গাফিলতি নিয়ে থানায় অভিযোগ করেন মায়ারানির ছেলে দেবদুলাল দাস। হাসপাতাল থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। মায়ের সন্ধান পেতে বিভিন্ন জায়গায় পোস্টার মারেন তিনি। রাতের ঘুম উড়ে গিয়েছিল। ঘুরেছেন প্রশাসনের দরজায় দরজায়। একাধিক বার গেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত গেছেন। কোথাও গিয়েই কাজের কাজ কিছু হয়নি, মায়ের সন্ধান তিনি পাননি। রোজ সকালে থেকেই বিভিন্ন রেল স্টেশনে গিয়ে মায়ের খোঁজ করা শুরু করেন দেবদুলাল। শুক্রবারও তাই-ই করছিলেন। তখন এক প্রতিবেশীর ফোন পান। তিনি জানান, দেবদুলালের মায়ের খোঁজ পাওয়া গেছে। প্রতিবেশী যুবক শুভায়ন দে ও সৌম্যজিৎ মুখোপাধ্যায় জানান, শুক্রবার সন্ধ্যা ৭.২৪-এর ট্রেন ধরে বাড়ি আসার কথা ছিল শুভায়নের। সে সময় তিনি এক বৃদ্ধাকে দেখতে পান। দেবদুলালের মায়ের সঙ্গে মিল আছে দেখে তখনই মোবাইল ফোনে তাঁর ছবি তুলে সেটি পাঠিয়ে দেন সৌম্যজিৎকে। দ্রুত তাঁরা দু’জনে মিলে খবর পাঠান দেবদুলালের বাড়িতে। খবর পেয়ে দেবদুলাল ও তাঁর পরিবারের লোকজন চলে যান শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে বাড়িতে ফেরিয়ে নিয়ে আসেন বৃদ্ধা মায়ারানিকে। গত কয়েকদিন ধরে প্রবল ঠান্ডা পড়েছে। এর মধ্যে কোনওক্রমে স্টেশনে রাত কাটিয়ে শারীরিক ভাবে খুব দুর্বল হয়ে পড়েছেন বৃদ্ধা। বাড়িতে ফেরার পর থেকেই তিনি ঘুমিয়ে চলেছেন। এতদিন পরে মাকে ফিরে পেয়ে তাঁর শুশ্রূষা করছেন দেবদুলাল। বৃদ্ধাকে বাড়িতে ফেরাতে পেরে বেশ খুশি দুই প্রতিবেশীও। হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পরে সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয় থানায়। কিন্তু চিকিৎসাধীন রোগীর নিখোঁজ হয়ে গেলেন কার বা কাদের গাফিলতিতে, সে কথা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে হাসপাতালের কর্মীদের উদাসীনতা নিয়েও। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এই ঘটনার দায় কার তাও এখনও নির্দিষ্ট করা হয়নি বলে অভিযোগ।

```