Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নদিয়ায় পুলিশের গাড়িতে বোমা, আসামি ধরতে গিয়ে জখম কালীগঞ্জের ওসি-সহ ৩

দ্য ওয়াল ব্যুরো: আসামি ধরতে গিয়ে তাদেরই বোমার আঘাতে জখম হলেন থানার ওসি-সহ তিন পুলিশকর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে (Kaliganj)। পুরনো একটি মামলায় আসামি ধরতে মিলিন্দি গ্রামে অভিযানে গিয়েছিল পুলিশ। নেতৃত্বে ছিলেন কালীগঞ্

নদিয়ায় পুলিশের গাড়িতে বোমা, আসামি ধরতে গিয়ে জখম কালীগঞ্জের ওসি-সহ ৩

শেষ আপডেট: 7 March 2023 02:24

দ্য ওয়াল ব্যুরো: আসামি ধরতে গিয়ে তাদেরই বোমার আঘাতে জখম হলেন থানার ওসি-সহ তিন পুলিশকর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে (Kaliganj)। পুরনো একটি মামলায় আসামি ধরতে মিলিন্দি গ্রামে অভিযানে গিয়েছিল পুলিশ। নেতৃত্বে ছিলেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার।

জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিতে তাদের গাড়িতে দেদার বোমা ছোড়া হয়। পাল্টা পুলিশ শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে খবর।

গুরুতর জখম অবস্থায় ওসি সৌরভ চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে একটি নার্সিংহোমে। বাকি তিন পুলিশকর্মীর চিকিৎসা চলছে শক্তনগর জেলা হাসপাতালে।

ওই ঘটনার খবর পেয়ে কালীগঞ্জের মিলিন্দ গ্রামে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছে পুলিশ। আসামি ধরতে গিয়ে পুলিশের উপর এই হামলার ঘটনা আইনশৃঙ্খলার অবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বলে মত অনেকের। ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করার কাজ চলছে।

অনুব্রতকে বের করা হল জেল থেকে, কলকাতা হয়ে দিল্লি যেতে সন্ধে গড়িয়ে যাবে


```