Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

প্রেম খুব পার্সোনাল ব্যাপার, 'লভ জেহাদ' নিয়ে প্রশ্নের জবাবে বললেন নুসরত

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান মুসলমান। তিনি বিয়ে করেছেন এক ভিন্ ধর্মীকে। জৈন ধর্মাবলম্বী নিখিল জৈনকে বিয়ে করা নিয়ে তাঁকেও কম হেনস্থা করেনি এক শ্রেণির কট্টরপন্থী। শুধু বিয়ে কেন, এই তো সেদিন সুরুচি সঙ্ঘে তাঁর দুর্গাষ্টমীর অঞ্জ

প্রেম খুব পার্সোনাল ব্যাপার, 'লভ জেহাদ' নিয়ে প্রশ্নের জবাবে বললেন নুসরত

শেষ আপডেট: 23 November 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান মুসলমান। তিনি বিয়ে করেছেন এক ভিন্ ধর্মীকে। জৈন ধর্মাবলম্বী নিখিল জৈনকে বিয়ে করা নিয়ে তাঁকেও কম হেনস্থা করেনি এক শ্রেণির কট্টরপন্থী। শুধু বিয়ে কেন, এই তো সেদিন সুরুচি সঙ্ঘে তাঁর দুর্গাষ্টমীর অঞ্জলি নিয়েও কত কথা। সোমবার সেই নুসরতকেই প্রশ্ন করা হয়েছিল, ‘লভ জেহাদ’ নিয়ে। জবাবে অভিনেত্রী-সাংসদ বলেন, “লভ বা প্রেম খুবই পার্সোনাল ব্যাপারে। কে কাকে ভালবাসবে এটা তাদের ব্যক্তিগত বিষয়। কে কী করবে, কী খাবে, কাকে বিয়ে করবে-- এই সিদ্ধান্তগুলো সকলের নিজস্ব। বাংলা সব ধর্মকে শ্রদ্ধা করে, কারও মধ্যে ভেদাভেদ করে না”। সম্প্রতি দেশের নানা প্রান্তেই ‘লভ জেহাদ’ শব্দবন্ধটা বারবার সামনে এসেছে। মূলত গেরুয়া শিবির এর হোতা। কোনও মানুষ ভিন্ন ধর্মের কাউকে ভালবাসলে, বিয়ে করলে তাকে বলা হচ্ছে লভ জেহাদ। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী কোনও ছেলে হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে, তা নিয়ে তুলকালাম পরিস্থতি তৈরি হচ্ছে নানা সময়ে। এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকার তো আইন আনতে চলেছে। তাতে বলা হচ্ছে, ভিন ধর্মে বিয়ে করে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। অনেকের মতে, এও হল গেরুয়া শিবিরের মেরুকরণের অস্ত্র। তাই কথার পিঠে কথা হচ্ছে। যেমন রবিবার ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, বিজেপির যে মন্ত্রী বা নেতারা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন, সেও কি লভ জেহাদ। যেমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন বিয়ে করেছেন হিন্দু মহিলা রেণু শর্মাকে। শুধু লভ জেহাদ নয়, অতীতে তিন তালাকের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন নুসরত জাহান। সমাজের প্রগতিশীল অংশ তাকে স্বাগতও জানিয়েছিল। কিন্তু মুশকিল হল, লোকসভা ভোটের আগে তা নিয়ে আবার কট্টরপন্থী সংখ্যালঘুদের রোষের মুখে পড়েছিলেন নুসরত। তা নিয়ে হয়তো বিড়ম্বনায় পড়েছিল তৃণমূল। কেননা, তার পর দেখা যায়, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছিলেন। হাসনাবাদের একটি জনসভায় নুসরতকে পাশে নিয়ে দিদি বলেছিলেন, "ওর কথায় কিছু মনে করবেন না। ও ছোট মেয়ে। ও কি সব বোঝে? পার্টির স্ট্যান্ড ছাড়া ও কখনও কিছু বলবে না।”

```