Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নুসরত-নিখিলের ডিভোর্স হচ্ছে? জল্পনা বাড়াল ইনস্টাগ্রাম

  দ্য ওয়াল ব্যুরো: বাংলায় অমন বিয়ে কেউ আগে দেখেনি। ডেস্টিনেশন ওয়েডিং! ২০১৭তে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা প্রথম এই জিনিস দেখিয়েছিলেন। তারপর বাংলায় করে দেখিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈন। তুরস্কের বো

নুসরত-নিখিলের ডিভোর্স হচ্ছে? জল্পনা বাড়াল ইনস্টাগ্রাম

শেষ আপডেট: 10 January 2021 17:47

  দ্য ওয়াল ব্যুরো: বাংলায় অমন বিয়ে কেউ আগে দেখেনি। ডেস্টিনেশন ওয়েডিং! ২০১৭তে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা প্রথম এই জিনিস দেখিয়েছিলেন। তারপর বাংলায় করে দেখিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈন। তুরস্কের বোদরুম শহরে নুসরতদের ছাদনাতলা সেজেছিল! বছর দেড়েক কাটতে না কাটতেই কি ভাঙনের মুখে কোটি টাকার বিয়ে? এমনিতে গত কয়েকদিন ধরেই টালিগঞ্জের হাওয়ায় নুসরত-নিখিলের বিচ্ছেদ জল্পনা ভাসছে। তার মধ্যেই একে অন্যের ইনস্টাগ্রাম প্রোফাইল আন ফলো করে দিলেন। যাতে ডিভোর্সের জল্পনায় আরও অক্সিজেন জুগিয়েছে। সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে বলে খবর। জানা গিয়েছে, এর মধ্যে দুজনে রাজস্থানেও বেড়াতে গিয়েছিলেন। তার ভিডিও, ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে নুসরত, নিখিল কেউ মুখ খোলেননি। এমনিতে সিনেমা পাড়ায় এরকমই হয়। এই যাঁর জাঁকজমক বিয়ে হচ্ছে দুম করে তাঁর ডিভোর্স হয়ে যায়। তবে আপাতত নুসরত-নিখিলই খবর টলি পাড়ায়। বিয়ের পর থেকে নিখিল-নুসরত সুখী দাম্পত্যের ছবি তৈরি করেছিলেন। ইসকনে রথ টানতে যাওয়া থেকে চালতা বাগানের মণ্ডপে সিঁদুর খেলা-- নুসরত নিখিল হাজির। ভুলে গেলে চলবে না বিয়ের জন্য বিদেশে গিয়ে একেবারে শেষ পর্বে সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন নুসরত। মাথা ভরা সিঁদুর, মেহেন্দি ভরা হাতে হাতে শাঁখা-পলা পড়ে শপথ নিয়েছিলেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি ছিলেন কনে পক্ষ। তিনিও বান্ধবীর বিয়ের জন্য শপথ নিতে পারেননি। পরে নিয়েছিলেন। এখন সেই বিয়ে নিয়েই সংশয়!

```