Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার পর বোলপুরেও নার্সিং ট্রেনিং ছাত্রীর রহস্যমৃত্যু! ঘটনার আগেই কথা হয়েছিল মায়ের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতায় সোমবার নার্সিং ট্রেনিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর ফের এক নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু (Nursing Student Unnatural Death)! এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে শান্তিনিকেতনে। জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর

কলকাতার পর বোলপুরেও নার্সিং ট্রেনিং ছাত্রীর রহস্যমৃত্যু! ঘটনার আগেই কথা হয়েছিল মায়ের সঙ্গে

শেষ আপডেট: 25 September 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতায় সোমবার নার্সিং ট্রেনিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর ফের এক নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু (Nursing Student Unnatural Death)! এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে শান্তিনিকেতনে। জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম স্নেহা দত্ত। তিনি একটি বেসরকারি মেডিক্যাল কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। হস্টেল কর্তৃপক্ষের দাবি, রাতে খাওয়া দাওয়ার পরেই মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই ছাত্রী। মুখ থেকে লালা বেরতে শুরু করেছিল। তারপরেই তাঁর মৃত্যু হয়।

মেয়ের এই মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলেই পরিবারের দাবি। ছাত্রীর বাবা জানিয়েছেন, ঘটনার দিন প্রথমে তাঁদের জানানো হয় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে (Nursing Student Unnatural Death)। এরপরেই তাঁরা জানতে পারেন মেয়ের মৃত্যু হয়েছে। ছাত্রীর বাবার অভিযোগ, ওই বেসরকারি মেডিক্যাল কলেজের নিজস্ব হাসপাতাল থাকতেও কেন অন্য হাসপাতালে ভর্তি করা হল? মেয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে বোলপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। লিখিতভাবে পুলিশের কাছে পুরো ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করার দাবি তুলেছেন।

মৃত পড়ুয়ার বাবা জানিয়েছেন, খাওয়াদাওয়া করতে যাওয়ার আগে মায়ের সঙ্গে মেয়ের কথা হয়। সেই সময় কোনও অস্বাভাবিক কিছু মনে হয়নি তাঁদের। তার পরেই এমন ঘটনা ঘটে যায়। যদিও হস্টেল কর্তৃপক্ষের দাবি, খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল ওই ছাত্রী। এরপরেই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে কলকাতার পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় এক নার্সিং ট্রেনিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার। মল্লিকা দাস নামের ওই ছাত্রী বাঁকুড়ার বাসিন্দা। কলকাতার আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করছেন নার্সিং পড়ুয়া ছাত্রীদের সহপাঠীরা।

আরও পড়ুন: আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের


```