Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বেলিলিয়াস পার্কের জলাশয়ে ভেসে উঠল শয়ে শয়ে মাছ

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলিলিয়াস পার্কের জলাশয়ে ভেসে উঠল শয়ে শয়ে মাছ। টিকিয়াপাড়ার স্টেশনের কাছে এই পার্কে রোজই আসেন প্রাতর্ভ্রমণকারীরা, প্রথমে তাঁদের নজরেই মাছ ভেসে ওঠা চোখে পড়ে। অনেকেই প্রাতঃভ্রমণে এসে এইসব মাছকে খাওয়ান। আলো ফুটতে তাঁর

বেলিলিয়াস পার্কের জলাশয়ে ভেসে উঠল শয়ে শয়ে মাছ

শেষ আপডেট: 26 November 2019 07:01

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলিলিয়াস পার্কের জলাশয়ে ভেসে উঠল শয়ে শয়ে মাছ। টিকিয়াপাড়ার স্টেশনের কাছে এই পার্কে রোজই আসেন প্রাতর্ভ্রমণকারীরা, প্রথমে তাঁদের নজরেই মাছ ভেসে ওঠা চোখে পড়ে। অনেকেই প্রাতঃভ্রমণে এসে এইসব মাছকে খাওয়ান। আলো ফুটতে তাঁরা দেখতে পান যে, মাছগুলি ভেসে উঠেছে। তবে এলাকার লোকজন বলছেন, সোমবার সন্ধ্যাতেও তাঁরা খবর পেয়েছিলেন কয়েকটি মাছ মরে ভেসে উঠেছে। প্রায় রোজই সকালে এখানে বেড়াতে আসেন স্থানীয় বাসিন্দা কান্তিনাথ ঝা। তিনি বলেন, “আমি রোজই এখানে বেড়াতে আসি, সঙ্গে মুড়ি, গম, তেলেভাজা এসব কিনে আনি মাছেদের খাওয়াব বলে। আজও এসেছিলাম। এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে। কেন এমন হল বুঝতে পারছি না।” তাঁর সঙ্গে আরও যাঁরা আসেন, তাঁরাও এই জলাশয়ে মাছ ভেসে ওঠা দেখে অবাক হয়ে গেছেন। অনেকে মনে করছেন, পুকুরের জলে বিষক্রিয়া হওয়ার জন্যই এই ঘটনা। স্থানীয় বাসিন্দা ইমরান জানান, প্রাতর্ভ্রমণকারীদের থেকে মাছ মরে যাওয়ার খবর পেয়েই তিনি জলাশয়ে এসেছেন। তাঁর অনুমান, ওই জলাশয়ে বিষাক্ত কোনও কিছুর প্রভাবেই মাছ মরে ভেসে উঠেছে। ইমরান বলেন, “বছর চারেক আগে আমিও এখানে আসতাম, তখন দেখেছি জল খুবই পরিষ্কার, তখন এখানে অনেক মাছও ছিল। এখন দূষণ বেড়েছে। এলাকার পরিবেশে দূষিত হয়েছে, জলও দূষিত হয়েছে।” গত কালও তিনি এই জলাশয়ে মাছ মরে যাওয়ার কথা শুনেছেন। ভেসে ওঠা মাছগুলির বেশিরভাগেরই মাঝারি মাপের। অনেকে মনে করছেন, জলে আগাছা হয়ে অক্সিজেনের অভাবে ছোট মাছ মরে থাকতে পারে। অনেকে মনে করছেন কেউ জলে বিষ মিশিয়ে দিয়েছে। জলাশয়টি ঠিকায় দেওয়া রয়েছে। ঠিকাদাররা এখন জলাশয় পরিষ্কার করাতে শুরু করেছেন। তাঁদের ধারণা, জলাশয় পরিষ্কার করলেই এ ব্যাপারে আন্দাজ পাওয়া যাবে। হাওড়ার বেলিলিয়াস পার্কের ম্যানেজার হরিশ জয়সোয়াল বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। কেন ছোট ছোট মাছ ভেসে উঠল, তা তাঁরা বুঝতে পারছেন না। লোক মারফত খবর পেয়েই তিনি জলাশয়টি দেখতে এসেছেন। এলাকার লোকজন চান, ঠিকাদার সংস্থাকে দিলে তারা যাতে এই জলাশয় ঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করে, সে দিকে নজর দিক হাওড়া পুরনিগম। লেকের জল নষ্ট হলে শুধু যে মাছের ক্ষতি তা নয়, এর ফলে পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে।

```