Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মঘাতী প্রবীণ, এনআরসির আতঙ্কে এই নিয়ে চার মাসে পাঁচ জনের আত্মহত্যা জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ হলে তিনি বাদ পড়তে পারেন, এই আতঙ্কেই এক প্রবীণ নাগরিক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এ বছরের গোড়ায় প্রথমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে এ রাজ্

আত্মঘাতী প্রবীণ, এনআরসির আতঙ্কে এই নিয়ে চার মাসে পাঁচ জনের আত্মহত্যা জলপাইগুড়িতে

শেষ আপডেট: 5 December 2019 13:09

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ হলে তিনি বাদ পড়তে পারেন, এই আতঙ্কেই এক প্রবীণ নাগরিক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এ বছরের গোড়ায় প্রথমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে এ রাজ্যে বেশ কয়েকজন দেশহীন হওয়ার আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চলের বাসিন্দা মহম্মদ শাহাবুদ্দিন (৬৫) গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বুধবার ভোররাতে। তাঁর প্রতিবেশী ওয়াসিদার রহমান বলেন, “উনি বেশ কিছুদিন ধরেই এনআরসি সংক্রান্ত নথিপত্র খুঁজছিলেন। কিন্তু সে সব না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।” মহম্মদ শাহাবুদ্দিনের মেয়ের শ্বশুর শাহ আলমও একই কথা বলেছেন। তিনিও অভিযোগ করেন, “বহু চেষ্টা করেও এনআরসি সংক্রান্ত নথি জোগাড় করতে পারেননি শাহাবুদ্দিন, তাই এ নিয়ে চিন্তায় ছিলেন। সে কথা আমাকে বেশ কয়েকবার বলেওছিলেন।”

আরও পড়ুন:  নাগরিকত্ব সংশোধন বিল ধর্মনিরপেক্ষ হতে পারে না... বলছেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা

শাহাবুদ্দিন মহম্মদ পেশায় মুর্শিদা ও ভাওয়াইয়া গানের শিল্পী ছিলেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ। কেন ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী। এই নিয়ে জলপাইগুড়ি জেলায় গত সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি পাঁচজনের মৃত্যুতে এনআরসি আতঙ্কের অভিযোগ উঠল। ২০ সেপ্টেম্বর আত্মঘাতী হয়েছিলেন ময়নাগুড়ির অন্নদা রায়। তার চার দিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ধূপগুড়ির বাসিন্দা শ্যামল রায় আত্মঘাতী হন, একই দিনে আত্মঘাতী হন জলপাইগুড়ির বাহাদুর এলাকার সাবেদ আলি। ২৩ অক্টোবর মাল মহকুমার ক্রান্তি এলাকার বাসিন্দা দেবারু মহম্মদ আত্মঘাতী হন। আজ আত্মঘাতী হলেন বাহাদুর এলাকারই মহম্মদ শাহাবুদ্দিন। জাতীয় নাগরিক পঞ্জিকরণ হলে দেশহীন হতে হবে – এঁরা প্রত্যেকেই তাতে আতঙ্কিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বছর জানুয়ারি মাসে সংসদে নাগরিকত্ব সংশোধন বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সেই বিল রাজ্যসভায় পেশ করা হয়নি। গত বুধবার নতুন করে নাগরিকত্ব সংশোধন বিল পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এই বিল নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। মনে করা হচ্ছে সোমবারই এই বিল পেশ করা হবে সংসদে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জিকরণ হবে না। তিনি ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার এই বিল পাস করালেও এ রাজ্যে তিনি তা প্রয়োগ করতে দেবেন না। যদিও সারা দেশে নাগরিক পঞ্জিকরণ করা হবে বলে বিজেপি ঘোষণা করে রেখেছে।

```