Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অটোমেটিক সিগনালিং-এর কাজের জন্য তিনদিন বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : চলতি মাসের ৪ থেকে ৬ তারিখ এই তিনদিন বদল করা হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ( North Eastern Railway) একাধিক ট্রেনের সময়সীমা ( Train Time Table )। বাতিলও করা হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। রাঙ্গাপানি, নিউ জলপাইগুড়ি এবং

অটোমেটিক সিগনালিং-এর কাজের জন্য তিনদিন বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন

শেষ আপডেট: 4 January 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : চলতি মাসের ৪ থেকে ৬ তারিখ এই তিনদিন বদল করা হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ( North Eastern Railway) একাধিক ট্রেনের সময়সীমা ( Train Time Table )। বাতিলও করা হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। রাঙ্গাপানি, নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি-ফালাকাটা স্টেশনের মধ্যে স্টেশন ইয়ার্ডের রিমডেলিং এবং সিগন্যাল প্রযুক্তি উন্নত করার কাজ দ্রুত শেষ করতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের পরিষেবা অব্যাহত থাকছে৷

পদাতিক এক্সপ্রেস-কামরূপ এক্সপ্রেস-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সরাইঘাট এক্সপ্রেসের মতো ১৪ টি ট্রেনের ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে গন্তব্যস্থল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে ট্রেনগুলো শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়ে যাওয়া হবে৷ আলুয়াবাড়ি রোড থেকে বাগডোগরা হয়ে জংশনে থামবে এই সমস্ত ট্রেন। তবে সময়সীমা একই থাকবে। এই তালিকায় ১৪টি ট্রেন রয়েছে যেগুলো এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে ছাড়বে।

অন্যদিকে তিনদিনের জন্য পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে ২০ টি ট্রেন যার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে চারটি। এই তালিকায় রয়েছে বঙ্গাইগাঁও এক্সপ্রেস, মালদা টাউন এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস, কাটিহার ইন্টারসিটি, হলদিবাড়ি প্যাসেঞ্জার, জলপাইগুড়ি প্যাসেঞ্জার সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ছ’টি ট্রেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চেন্নাই সেন্ট্রাল, কর্মভূমি এক্সপ্রেস, রাজেন্দ্রনগর এক্সপ্রেস।

উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “রাঙ্গাপানি-নিউ জলপাইগুড়ি-আমবাড়ি ফালাকাটা সেকশনে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এবং অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ হচ্ছে। সেই কারণে তিনদিন কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে। ১৪ টি ট্রেনকে এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে অপারেট করা হবে৷ তবে বন্দে ভারত এবং দার্জিলিং মেইল এনজেপি স্টেশন থেকে নিজেদের সময় অনুযায়ীই চলবে। শুধুমাত্র একটি ট্রেনের সময় কিছুটা পরিবর্তন হয়েছে৷ তিস্তা তোর্সা এক্সপ্রেস দুপুর ১২ টা ১০ নাগাদ এনজেপি থেকে ছাড়ে সেটা ৪ টা ১০ এ ছাড়বে।”

ডিজে বাজানোর প্রতিবাদ করায় মালদহে পিটিয়ে মারা হল তৃণমূল নেতাকে


```