Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডালখোলার পর এবার ইসলামপুরেও চলল গুলি! আহত দুই তৃণমূল সমর্থক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটের সময় থেকে তেতে রয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur Shootout) । এবার জেলার দুই এলাকায় গুলি চলল। ডালখোলায় পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে গুলি চালানোর ঘ

ডালখোলার পর এবার ইসলামপুরেও চলল গুলি! আহত দুই তৃণমূল সমর্থক

শেষ আপডেট: 31 August 2023 12:44

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটের সময় থেকে তেতে রয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur Shootout) । এবার জেলার দুই এলাকায় গুলি চলল।

ডালখোলায় পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনার পরে ইসলামপুর ফের গুলি চলল (North Dinajpur Shootout) । তবে এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

জানা গেছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙা গ্রামে কয়েকজন দুষ্কৃতী দুই তৃণমূল সমর্থকের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, অভিযুক্তরা চোপড়া বিধায়ক হামিদুল রহমানের অনুগামী। গুলিবিদ্ধ দু'জনই ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা তেতে রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে জেলা সভাপতি গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্ঠীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা গোপন ডেরা থেকে পালিয়ে আসেন।

এরপরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মজিবুল হক ও বদরুল হক নামে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য।

অন্যদিকে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে বুধবার গুলি চলে ডালখোলা থানার ফরসরা এলাকায়। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আহতের পরিবার সূত্রে জানা গেছে, জখম ওই যুবকের নাম তৈবুর রহমান। বছর বাইশের ওই যুবকের বাড়ি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামে।

আহতের আত্মীয়দের অভিযোগ, বুধবার রাতে একটি গাড়িতে চেপে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন ওই যুবক। সে সময় গাড়ির হর্ন বাজানো নিয়ে দুই যুবকের সঙ্গে বচসা হয়। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় তাঁদের উপর স্থানীয় দুই যুবক গুলি চালায়। তারা নাকি ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলে।

আহত যুবকের অভিযোগ, গুলিতে তাঁর একটি হাত জখম হয়েছে। এমনকী তাঁর গাড়িতে গুলি লেগেছে। জখম যুবকের আত্মীয়রা ডালখোলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: পানশালায় ঢুকে তাণ্ডবের অভিযোগ সাগরদিঘির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, প্রতিবাদে সরব বিজেপি


```