Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবার না পেয়ে আবাসিক ছাত্রদের বিক্ষোভে দ্বিতীয় দিনেও উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেস বন্ধ হয়েছে। খাবার (food) বন্ধ হয়েছে ছাত্রদের (residential students)। এরই প্রতিবাদে বুধবার থেকে আন্দোলনে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। বৃহস্পতিব

খাবার না পেয়ে আবাসিক ছাত্রদের বিক্ষোভে দ্বিতীয় দিনেও উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 16 March 2023 07:11

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেস বন্ধ হয়েছে। খাবার (food) বন্ধ হয়েছে ছাত্রদের (residential students)। এরই প্রতিবাদে বুধবার থেকে আন্দোলনে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। বৃহস্পতিবারেও আন্দোলন জারি।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উপাচার্য নেই, ফিনান্স অফিসার নেই, রেজিস্ট্রারও নেই। তাই ছাত্রদের সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয় বুঝেই শিক্ষকদের একাংশ চাঁদা তুলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ছাত্ররা চাইছেন স্থায়ী সমাধান। আর সেই দাবিতেই দ্বিতীয় দিনেও ছাত্র আন্দোলনে সরগরম বিশ্ববিদ্যালয় চত্বর।

ছাত্রদের দাবি, অবিলম্বে উপাচার্য নিয়োগ করতে হবে। নিয়োগ করতে হবে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার। মেটাতে হবে হস্টেলের সমস্যা। না হলে আন্দোলন আরও জোরদার হবে। বিক্ষোভরত এক ছাত্র সুপ্রিয় দাস জানান, তাঁদের গর্বের বিশ্ববিদ্যালয়। তাঁরা চান না কোনওভাবে তাঁদের বিশ্ববিদ্যালয় কালিমালিপ্ত হোক। কিন্তু যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার সমাধান চান তাঁরা। তিনি বলেন, “টাকার অভাবে হস্টেলে খাবার বন্ধ হয়েছে। তেল কেনার টাকা নেই বলে বাস সার্ভিসও বন্ধ হতে বসেছে। কর্তৃপক্ষ দ্রুত কিছু করুক। না হলে গোটা বিশ্ববিদ্যালয়েই অচলাবস্থা সৃষ্টি হবে।”

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় অভিভাবকহীন। টাকার অভাবে বুধবার থেকে হঠাৎ করে আবাসিক ছাত্রদের খাবার বন্ধ হওয়ায় তুমুল বিক্ষোভ শুরু হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিক ছাত্ররা। পড়ুয়ারা খাবার না পেয়ে বিক্ষোভ করছে এই খবর পেয়ে ছুটে আসেন জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত। তাঁর কাছে ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। তিনি বৈঠক করে সমাধানসূত্র খোঁজার আশ্বাস দিলেও বিক্ষোভ চলতে থাকে। জয়েন্ট রেজিস্ট্রারও জানান, উপাচার্য ও ফিনান্স অফিসার না থাকায় হস্টেলগুলোকে টাকা দেওয়া যাচ্ছে না। এটাই সমস্যার কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে দু পক্ষই। কিন্তু কত দ্রুত তা সম্ভব তা জানা নেই কারওই।

অভিযুক্ত রাজনীতিকদের মধ্যে বিরোধী নেতা-নেত্রী কতজন? নীরব ‘মোদীর ইডি’


```