Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ, আউটডোরে পরিষেবা না পেয়ে ক্ষোভ

তাঁদের অভিযোগ, আউটডোরে চিকিৎসা পরিষেবা তাঁরা পাচ্ছেন না। তাই নালিশ জানাতে সুপারের ঘরের দিকে গিয়েছিলেন। সুপারের ঘরে ঢোকার সময়ে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়।  

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ, আউটডোরে পরিষেবা না পেয়ে ক্ষোভ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ

শেষ আপডেট: 15 October 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: রোগী ও তাঁদের আত্মীয়দের রোষের মুখে উত্তরবঙ্গে মেডিক্যাল হাসপাতাল।আউটডোরে চিকিৎসা পরিষেবা না পাওয়া অভিযোগ তুলে সেখানে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ। হাসপাতালের নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজন মহিলাকে আটক করেছে পুলিশ। 

প্রতিদিনই হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আউটডোরে আসেন। পুজোর ছুটির পরে আউটডোর খুলেছে। কিন্তু সেখানে ডাক্তার নেই। এমনই অভিযোগ করেছেন রোগীরা। তাঁদের অভিযোগ, আউটডোরে চিকিৎসা পরিষেবা তাঁরা পাচ্ছেন না। তাই নালিশ জানাতে সুপারের ঘরের দিকে গিয়েছিলেন। সুপারের ঘরে ঢোকার সময়ে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়।  

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকজন রোগী সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময়ে তাঁরা সুপারের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করেন। এতে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। সেই সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতিতে শুরু হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা সুপারের ঘরের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তাঁদের মারে নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।বিক্ষোভকারীদের সুপারের ঘরের সামনে থেকে সরিয়ে দেয়। 

বিক্ষোভকারীদের দাবি, ডাক্তারদের কর্মবিরতির কারণে তাঁরা আউটডোরে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। প্রত্যেক দিন হাসপাতালে গিয়েও পরিষেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এই বিষয়ে নিয়ে তাঁরা সুপারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। 

মঙ্গলবার সকালে রোগীরা আউটডোরে টিকিটের জন্য বিরাট লাইনে পড়েছিল। রোগীদের অভিযোগ, বিশেষত মনোরোগ বিভাগ, স্নায়ু বিভাগে পরিষেবা মিলছে না। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এক বিক্ষোভকারী জানিয়েছেন, প্রতি মাসে তাঁর ওষুধের প্রয়োজন হয়। ভোর থেকে তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু মনোরোগ বিভাগ বন্ধ। আরও এক বিক্ষোভকারী দাবি, হাসপাতালে ওষুধও নেই, ডাক্তারও নেই। এমন অবস্থায় তাঁরা কী করবেন। 

এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার সঞ্জয় মল্লিকের দাবি, চিকিৎসকদের পেনডাউন চলছে। কাজেই হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে। 


```